Dhaka ০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা দুর্নীতি প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে ভূরুঙ্গামারীতে বিতর্ক প্রতিযোগিতা সান্তাহারে শিশু রাখার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন তিন মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম লালমনিরহাট সদরে স্বপ্নসারথি কিশোরীদের ১ম পর্ব সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক কমিউনিটি পর্যালোচনা ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত ‎সাভারে শ্রমিক ছাঁটাই-নির্যাতন বন্ধের দাবিতে শ্রমিকদের মানববন্ধন বালিয়াডাঙ্গীতে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাচার রথযাত্রা উপলক্ষে আহ্বায়ক কমিটি গঠন আহব্বায়ক সুকদেব গোস্বামী সদস্য সচিব দীপক দাস। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৯:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
  • ২৩ Time View

‘আমাদের সমাজ ব্যবস্থায় মাদক-কিশোর গ্যাং দেখতে চাই না:

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরে কিশোর গ্যাং এবং মাদক বিরোধী কর্মসূচির অংশ হিসেবে ‘মোশারফ ফাউন্ডেশন ফুটসাল কাপ-২০২৬’ -এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় মাঠে উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে এই আয়োজন করা হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠজুড়ে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। মোশারফ ফাউন্ডেশন আয়োজিত ফাইনাল ম্যাচে চাঁদপুর ডায়নামাইটস ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চাঁদপুর প্রেসক্লাব ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

ফাইনাল খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী, মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন মোশাররফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জেলা কোয়াবের অন্যতম সদস্য মারজুক মুঈদ ঐশ্বর্য।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, একটি নিরাপদ এবং সুন্দর চাঁদপুর গড়ার লক্ষ্যে দীর্ঘ বছর ধরে আমি শহরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। যে চাঁদপুরে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি থাকবে না। যেই চাঁদপুর শহরে আমাদের ছেলে-মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারবে। যে চাঁদপুরে সবাই একসাথে মিলেমিশে একটি পরিবারের মত বসবাস করবে। যে চাঁদপুর হবে ‘এক শহর এক স্বপ্ন।’ সে লক্ষ্য নিয়েই ‘মোশারফ ফাউন্ডেশনের পথচলা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, আমরা সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য কাজ করার পাশাপাশি একটি সাংস্কৃতিক ও ক্রীড়ামুখী তরুণ প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করছি। কারণ আমাদের তরুণ সমাজ মাদক,‌সন্ত্রাসসহ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। তাদেরকে এই অন্ধকার পর থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সবার। আমাদের সমাজ ব্যবস্থায় মাদক কিশোর গ্যাং দেখতে চাই না। সামাজিক ঐক্য বজায় রেখে আমরা আমাদের চাঁদপুরকে এগিয়ে নিব। যেখানে কোন ভেদাভেদ থাকবে না। আসুন আমরা সবাই মিলে সত্যিকার অর্থে এমন একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলি।

আরও পড়ুনঃ  রাউজানে আন্তঃ এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন

তিনি চমৎকার আয়োজন এবং তরুণ সমাজের সম্পৃক্ততায় ফুটবল টুর্নামেন্টটি সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির কর্মকর্তা এবং অংশগ্রহণকারী সকল ক্লাবের খেলোয়াড় এবং দর্শকবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় চাঁদপুর সদর মডেল থানার এসআই শামসুদ্দিন, হাজিগঞ্জ পৌরসভার কর্মকর্তা আনোয়ার হোসেন, বিএনপি নেতা মনির হাওলাদার, ইউসুফ আলীসহ রাজনৈতিক এবং সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলায় চাঁদপুর প্রেসক্লাবের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন ইয়াসিন। তিনি ফাইনাল খেলার ‘ম্যান অফ দ্যা ম্যাচ’ নির্বাচিত হন। এছাড়াও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ‘ম্যান অব দ্যা টুর্নামেন্ট’ নির্বাচিত হন সিজান এবং সেরা গোলদাতার পুরস্কার অর্জন করে চাঁদপুর ডায়নামাইটস ক্লাবের বাহার। তাদের প্রত্যেককে নগদ অর্থ এবং টফি প্রদান করা হয়। খেলা পরিচালনা করেন রেফারি নজরুল ইসলাম পিন্টু, সরকারি রেফারি তরুণ দত্ত ও সুমন।

উল্লেখ্য : গত ২২ মে উৎসবমুখর এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘মোশারফ ফাউন্ডেশন ফুটসাল কাপ-২০২৬’ -এর শুভ উদ্বোধন হয়। টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো, চাঁদপুর প্রেসক্লাব, এপি থান্ডার ফুটবল ক্লাব, স্টেডিয়াম একাদশ, ব্রাদার্স স্কোয়াড, চাঁদপুর ডায়নামাইটস ক্লাব, নি-বেকার্স, নিতাইগঞ্জ ফুটবল একাদশ, কিক টাইটেন্স এফসি, রাইজিং স্টার টেকনিক্যাল, হরিজন যুব ক্লাব, বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ, রেলওয়ে হরিজন ঐকতান ক্লাব, , চাঁদপুর সরকারি কলেজ ফুটবল দল, গুয়াখোলা ক্রীড়াচক্র ও কিং কোড়ালিয়া।

Tag :
জনপ্রিয় নিউজ

বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে মোশারফ ফাউন্ডেশন ফুটসাল ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

সময়: ০৯:৩৪:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

‘আমাদের সমাজ ব্যবস্থায় মাদক-কিশোর গ্যাং দেখতে চাই না:

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি ।। চাঁদপুরে কিশোর গ্যাং এবং মাদক বিরোধী কর্মসূচির অংশ হিসেবে ‘মোশারফ ফাউন্ডেশন ফুটসাল কাপ-২০২৬’ -এর গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকালে চাঁদপুর প্রেসক্লাব সংলগ্ন ডাকাতিয়া নদীর পাড় মাঠে উৎসব মুখর এবং আনন্দঘন পরিবেশে এই আয়োজন করা হয়।

তীব্র প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ এই ফাইনাল ম্যাচটি উপভোগ করতে মাঠজুড়ে কয়েক হাজার দর্শক উপস্থিত ছিলেন। মোশারফ ফাউন্ডেশন আয়োজিত ফাইনাল ম্যাচে চাঁদপুর ডায়নামাইটস ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে চাঁদপুর প্রেসক্লাব ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে।

ফাইনাল খেলার উদ্বোধন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী, মোশারফ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন মোশাররফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং জেলা কোয়াবের অন্যতম সদস্য মারজুক মুঈদ ঐশ্বর্য।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, একটি নিরাপদ এবং সুন্দর চাঁদপুর গড়ার লক্ষ্যে দীর্ঘ বছর ধরে আমি শহরবাসীর পাশে থেকে কাজ করে যাচ্ছি। যে চাঁদপুরে মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি থাকবে না। যেই চাঁদপুর শহরে আমাদের ছেলে-মেয়েরা নিরাপদে চলাফেরা করতে পারবে। যে চাঁদপুরে সবাই একসাথে মিলেমিশে একটি পরিবারের মত বসবাস করবে। যে চাঁদপুর হবে ‘এক শহর এক স্বপ্ন।’ সে লক্ষ্য নিয়েই ‘মোশারফ ফাউন্ডেশনের পথচলা শুরু হয়েছে।

তিনি আরো বলেন, আমরা সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের জন্য কাজ করার পাশাপাশি একটি সাংস্কৃতিক ও ক্রীড়ামুখী তরুণ প্রজন্ম গড়ে তোলার চেষ্টা করছি। কারণ আমাদের তরুণ সমাজ মাদক,‌সন্ত্রাসসহ সামাজিক অপরাধে জড়িয়ে পড়ছে। তাদেরকে এই অন্ধকার পর থেকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সবার। আমাদের সমাজ ব্যবস্থায় মাদক কিশোর গ্যাং দেখতে চাই না। সামাজিক ঐক্য বজায় রেখে আমরা আমাদের চাঁদপুরকে এগিয়ে নিব। যেখানে কোন ভেদাভেদ থাকবে না। আসুন আমরা সবাই মিলে সত্যিকার অর্থে এমন একটি সুন্দর চাঁদপুর গড়ে তুলি।

আরও পড়ুনঃ  বান্দরবানে সম্প্রীতির ভলিবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত