Dhaka ০২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান রাষ্ট্রপতির সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য ফিবোনাকি রোবটিক্স অলিম্পিয়াডে জাতীয় চ্যাম্পিয়ন কেএফটির প্রিয়ন্ত ও তার দল, এবার লক্ষ্য ইতালি বিশ্বম্ভরপুর পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান সবুজ পরিবেশ গড়ার প্রত্যয়ে বিশ্বম্ভরপুরে ৪২০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ বিএনপির দুর্দিনে কর্মীদের পাশে থাকা উপজেলা বিএনপির সদস্য সচিব ‘বাবলু ভাই’ আজ কালীগঞ্জের রাজনীতিতে এক বিশ্বস্ত নাম রামপালে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় সাপাহারে শিক্ষক আছেন ১৫ জন, কাগজে শিক্ষার্থী ২৯৯; মাদ্রাসায় গিয়ে মিলল মাত্র ৪ জন
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জবির সাবেক শিক্ষার্থীদের বহনকারী ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে, আহত ১৫

  • Reporter Name
  • সময়: ০৬:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ Time View

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য আইকনিক পরিবহনের বাসটি রিজার্ভ করেছিলেন। রাতে প্রায় ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাত্রা করে।

সকালে বাসটি খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করেছে। তবে ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। আহতদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ইত্তেফাক/এমএএম

আরও পড়ুনঃ  নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে বীরগঞ্জে উত্তেজনা, ৩ ঘণ্টা সড়ক অবরোধ
Tag :
জনপ্রিয় নিউজ

সমঝোতার রাজনীতিতে আসার আহ্বান রাষ্ট্রপতির

জবির সাবেক শিক্ষার্থীদের বহনকারী ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে, আহত ১৫

সময়: ০৬:১৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীদের বহনকারী একটি ডাবল ডেকার স্লিপার বাস পুকুরে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের খলিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০০১ ও ২০২৩ ব্যাচের সাবেক শিক্ষার্থীরা কুয়াকাটা ভ্রমণের জন্য আইকনিক পরিবহনের বাসটি রিজার্ভ করেছিলেন। রাতে প্রায় ২০ থেকে ২৫ জন পর্যটক নিয়ে বাসটি ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে যাত্রা করে।

সকালে বাসটি খলিলপুর এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের পাশের একটি অগভীর পুকুরে পড়ে যায়। এতে বাসে থাকা অন্তত ১৫ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে গুরুতর আহত ছয়জনকে কলাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করেছে। তবে ঘটনার পর থেকে বাসের চালক ও হেলপার পলাতক রয়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “বাসটি আটক করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। আহতদের মধ্যে কারও অবস্থা আশঙ্কাজনক কি না, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ইত্তেফাক/এমএএম

আরও পড়ুনঃ  মানিকগঞ্জ সদর হাসপাতালে রোগীর চেয়ে স্বজনের ভিড়, ব্যাহত হচ্ছে চিকিৎসার পরিবেশ