
তেঁতুলিয়ায়
আহসান হাবিব, তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি
সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গভীর শোক ও শ্রদ্ধায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় উপজেলা বিএনপি’র উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি শাহাদত হোসেন রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহিন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক কাবুল, আব্দুল জব্বার, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম, জাহাঙ্গীর আলম, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ক্রান্তিকালে রাষ্ট্রপতি এবং স্পিকার হিসেবে তিনি যে সুদূরপ্রসারী ও নিরপেক্ষ ভূমিকা পালন করেছেন, তা দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তাঁর মতো একজন প্রাজ্ঞ ও দেশপ্রেমিক রাজনীতিকের চলে যাওয়া দেশ ও দলের জন্য এক অপূরণীয় ক্ষতি।
, আইনের শাসন প্রতিষ্ঠা এবং সংসদকে কার্যকর করতে তাঁর অবদান নতুন প্রজন্মের রাজনীতিবিদদের জন্য আজীবন অনুপ্রেরণা হয়ে থাকবে।
আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল পরিচালনা করা হয়। সভায় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Reporter Name 
























