Dhaka ০৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি চায়না দুয়ারী জালে অস্তিত্ব সংকটে দেশীয় মাছ, বদলগাছীতে অভিযান চালিয়ে জাল পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান, ৬ ড্রাম চোলাই মদ উদ্ধার; আটক ৩ পলাশবাড়ীতে মাছের ঘেরে হামলা ও ২ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর আদর্শ জীবন মাদকবিরোধী সংবাদ প্রচারে অবদান, সম্মাননা পেলেন সাংবাদিক হাসান মামুন রাতের খাবারের সময় বিষধর সাপের ছোবল, রাউজানে তান্ত্রিকের মৃত্যু কালীগঞ্জে এসএসসি-দাখিলে কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ রাজশাহী প্রেসক্লাবে সংকট, সাধারণ সম্পাদকের পদত্যাগ দাবি দরপত্র ছাড়াই ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জালিয়াতির অভিযোগে দুই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ব্যবস্থা

  • Reporter Name
  • সময়: ১০:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২১ Time View

কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের দুই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এমপিওভুক্তিতে জালিয়াতি, ভুয়া তথ্য ও স্বাক্ষর ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বেতন-ভাতা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার কুটিরগ্রাম এম.এইচ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. মাহফুজুর রহমান খন্দকার এবং ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. নাজিমুল আলম

অধিদপ্তরের চিঠি অনুযায়ী, মাহফুজুর রহমানের বিরুদ্ধে এর আগেও জালিয়াতির মাধ্যমে একজনের এমপিওভুক্তির আবেদন করার অভিযোগ উঠেছিল। ওই আবেদন বাতিলের পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপর চলতি আগস্টে মীম আক্তার নামে আরেকজনকে এমপিওভুক্ত করতে মহাপরিচালকের প্রতিনিধির স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া নিয়োগ বোর্ড গঠনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় আবেদনটি বাতিল করা হয়েছে।

এবার মাহফুজুর রহমানের বেতন-ভাতা স্থায়ীভাবে কেন বন্ধ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অন্যদিকে, নাজিমুল আলমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে তিন শিক্ষকের উচ্চতর স্কেল বা বিএড স্কেলের জন্য মেমিস সিস্টেমে আবেদন করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে তিন কার্যদিবসের মধ্যে অধিদপ্তরে সশরীরে হাজির হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমন, ফুলেল শুভেচ্ছা জানাল ইউনাইটেড প্রেসক্লাব
Tag :
জনপ্রিয় নিউজ

মানিকপুরে ২৮ পিস ইয়াবাসহ যুবক আটক, মূল হোতাদের আইনের আওতায় আনার দাবি

জালিয়াতির অভিযোগে দুই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ব্যবস্থা

সময়: ১০:০৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

কুড়িগ্রাম ও ঠাকুরগাঁওয়ের দুই মাদ্রাসা সুপারের বিরুদ্ধে এমপিওভুক্তিতে জালিয়াতি, ভুয়া তথ্য ও স্বাক্ষর ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। অভিযোগ প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বেতন-ভাতা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন কুড়িগ্রামের চিলমারী উপজেলার কুটিরগ্রাম এম.এইচ বালিকা দাখিল মাদ্রাসার সুপার মো. মাহফুজুর রহমান খন্দকার এবং ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. নাজিমুল আলম

অধিদপ্তরের চিঠি অনুযায়ী, মাহফুজুর রহমানের বিরুদ্ধে এর আগেও জালিয়াতির মাধ্যমে একজনের এমপিওভুক্তির আবেদন করার অভিযোগ উঠেছিল। ওই আবেদন বাতিলের পাশাপাশি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরপর চলতি আগস্টে মীম আক্তার নামে আরেকজনকে এমপিওভুক্ত করতে মহাপরিচালকের প্রতিনিধির স্বাক্ষর ও সিল জাল করে ভুয়া নিয়োগ বোর্ড গঠনের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ ঘটনায় আবেদনটি বাতিল করা হয়েছে।

এবার মাহফুজুর রহমানের বেতন-ভাতা স্থায়ীভাবে কেন বন্ধ করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে তাকে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

অন্যদিকে, নাজিমুল আলমের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষর জাল করে তিন শিক্ষকের উচ্চতর স্কেল বা বিএড স্কেলের জন্য মেমিস সিস্টেমে আবেদন করার অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে তিন কার্যদিবসের মধ্যে অধিদপ্তরে সশরীরে হাজির হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, অভিযোগগুলোর বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা না পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  শ্রীনগর উপজেলা সচেতন নাগরিক তন্তর ইউনিয়ন শাখার ৬ মাস মেয়াদি কমিটি ঘোষণা