Dhaka ০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে আইডিবির সঙ্গে বিলিয়ন ডলারের ঋণচুক্তি যেখানে মানুষের পরিচয়ই সবচেয়ে বড় সুনামগঞ্জে শ্রীকৃষ্ণ ও রাধারানীর আবির্ভাব তিথি উপলক্ষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চাড়োল ইউনিয়ন বিএনপির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত পুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে মন্টু আলী গ্রেপ্তার, ৩ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড বিএমএসএফ রংপুর জেলা সম্পাদক মশিউর রহমান উৎস হত্যা; মূল আসামীকে খালাস দেওয়ায় ক্ষুব্ধ মা মিয়ানমারে পাচারের সময় ১১ হাজার কেজি সারসহ ৩ পাচারকারী আটক জ্বিন তাড়ানোর নামে তরুণীকে পিটিয়ে জখম: যশোরে ‘আয়না কবিরাজ’-এর প্রতারণার মুখোশ উন্মোচন শান্তিগঞ্জে হ্যান্ডকাফ পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিল স্বজনরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করতে ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন: ফজলুল হক মিলন

  • Reporter Name
  • সময়: ০৮:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন জননন্দিত রাষ্ট্রনায়ক। জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য দিনটি আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। বিএনপি বাংলাদেশের ভূখণ্ডের পূর্ণ স্বাধীনতা, শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খাইরুল আহসান মিন্টু ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, জিয়াউর রহমান শহীদ হওয়ার পর অনেকেই মনে করেছিলেন বিএনপি ধসে যাবে। কিন্তু তা হয়নি। তাঁর অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করে জনগণের আস্থা ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  কুয়েটে শিক্ষামন্ত্রী শিক্ষার্থীপ্রতি ১০ লাখ ৭৫ হাজার টাকা ব্যয়, ‘এই বিশাল বিনিয়োগের রিটার্ন কী?’

তিনি আরও বলেন, বিএনপি যেকোনো ত্যাগ-তিতিক্ষার জন্য প্রস্তুত রয়েছে।

এ সময় তুমলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ান, জাঙ্গালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার আহমেদ নুহু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান রিপনসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় নিউজ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝিনাইদহে নবগঙ্গায় মাছের পোনা অবমুক্ত

জিয়াউর রহমান জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে জনগণকে একত্রিত করতে ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন: ফজলুল হক মিলন

সময়: ০৮:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ছিলেন একজন জননন্দিত রাষ্ট্রনায়ক। জাতীয়তাবাদী আদর্শের সঙ্গে দেশের জনগণকে একত্রিত করার লক্ষ্যে তিনি ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন বলে মন্তব্য করেছেন গাজীপুর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

তিনি বলেন, বাংলাদেশের মানুষের জন্য দিনটি আনন্দ, উদ্দীপনা ও প্রেরণার। বিএনপি বাংলাদেশের ভূখণ্ডের পূর্ণ স্বাধীনতা, শক্তিশালী সার্বভৌমত্ব সুরক্ষা এবং বহুদলীয় গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়ার নীতিতে অঙ্গীকারবদ্ধ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুরের কালীগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন।

উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব মো. ইব্রাহীম প্রধানের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ, মো. খাইরুল আহসান মিন্টু ও কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান।

সভায় আরও বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মোল্লা এবং পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ফজলুল হক মিলন বলেন, জিয়াউর রহমান শহীদ হওয়ার পর অনেকেই মনে করেছিলেন বিএনপি ধসে যাবে। কিন্তু তা হয়নি। তাঁর অনুপস্থিতিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দলের দায়িত্ব গ্রহণ করেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে ঐক্যবদ্ধ করে জনগণের আস্থা ধরে রাখার জন্য কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুনঃ  " বাপেক্সকে আরো শক্তিশালী করতে হবে " --অধ্যাপক ড. মীজানুর রহমান -ঢাকা বিশ্ববিদ্যালয়-