Dhaka ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি এম এ আলীম সরকারের

  • Reporter Name
  • সময়: ০৪:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৬ Time View

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজ:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে গণসমাবেশ ও বিক্ষোভ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি। সমাবেশ থেকে অবিলম্বে জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ গণমুক্তি পার্টির উদ্যোগে এ গণসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলটির সভাপতি এম এ আলীম সরকার।

সভাপতির বক্তব্যে এম এ আলীম সরকার বলেন, “জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বাড়িয়ে সরকার জনগণের জীবনযাত্রার ওপর সরাসরি আঘাত করেছে। আমরা এই অন্যায্য ও জনস্বার্থবিরোধী মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানাই।”

সরকার ২১ সেপ্টেম্বর থেকে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, কেরোসিন ১৩৫ টাকা থেকে ১৫৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে ১৬৫ টাকা নির্ধারণ করেছে। অর্থাৎ চার ধরনের জ্বালানি তেলের দামই লিটারে ২০ টাকা করে বাড়ানো হয়েছে।

এম এ আলীম সরকার বলেন, “জ্বালানির দাম বৃদ্ধির ফলে কৃষক, শ্রমিক, পরিবহনকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, চাকরিজীবী এবং নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার ব্যয় বাড়বে। এমনিতেই মানুষের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে।”

তিনি প্রশ্ন তুলে বলেন, “জনগণের আয় না বাড়িয়ে, কর্মসংস্থান না বাড়িয়ে, বাজারদর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নিয়ে একের পর এক মূল্যবৃদ্ধির মাধ্যমে রাষ্ট্র কি জনগণের ঘাড়ে সংকটের সব বোঝা চাপিয়ে দেবে?”

তিনি আরও বলেন, “জনগণের কষ্টকে উপেক্ষা করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে বাংলাদেশ গণমুক্তি পার্টি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন আরও জোরদার করবে।”

এম এ আলীম সরকার বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—জনগণের পকেট কেটে রাষ্ট্রীয় সংকটের সমাধান করা চলবে না। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে এবং মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।”

আরও পড়ুনঃ  মুন্সীগঞ্জের চার পয়েন্টে সকাল থেকেই যুবদল নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি ও সরব উপস্থিতি

তিনি কৃষি, পরিবহন ও সাধারণ ভোক্তাদের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বাজারে মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে জনগণকে জিম্মি করতে না পারে, তা নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে আরও বক্তব্য দেন পার্টির কেন্দ্রীয় সদস্য আবু হানিফ, ইঞ্জিনিয়ার এম মহিউদ্দিন খান ও সেলিম রেজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্টির সাধারণ সম্পাদক ও লেখক অমূল্য কুমার বৈদ্য।

উল্লেখ্য, জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ হিসেবে সরকার আন্তর্জাতিক বাজারে জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধি, আমদানি ব্যয়, ভর্তুকির চাপ এবং সীমান্তপথে চোরাচালানের ঝুঁকির কথা জানিয়েছে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি এম এ আলীম সরকারের

সময়: ০৪:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬