Dhaka ০৪:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি শান্তিগঞ্জে প্রভাবশালী কর্তৃক প্রতিবন্ধি কৃষকের জমির ধাঁন কর্তন ও হামলার ঘটনায় মানববন্ধন বাঁশখালীর নিখোঁজ ৫ যুবকের সন্ধান দাবিতে মানববন্ধন উৎসবমুখর পরিবেশে শেষ হলো ‘জাগরণ-২০২৬’ লিও ক্যাম্প লিও ইয়ুথ ক্যাম্প ‘জাগরণ-২০২৬’ সফলভাবে সম্পন্ন ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসকদের কর্মবিরতি পালন ‘নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট’ বিভাগ থেকে “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-কে দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি ভূরুঙ্গামারীতে ৩ কেজি গাঁজাসহ নওগাঁর নারীসহ আটক দুই
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

  • Reporter Name
  • সময়: ১২:০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • ১০ Time View

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছা পৌরসভার অভ্যন্তরে সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে টং দোকান, ফার্নিচার, কাঠের লগ এবং চালা-ছাউনি দিয়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ঝিকরগাছা পৌর সদরের বাজার এলাকা এবং যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়।

আগামী সোমবার (২৭ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পৌর এলাকার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। পরবর্তীতে তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।

পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে এবং পৌর প্রশাসকের নেতৃত্বে সঠিক নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঝিকরগাছা পৌরবাসী ও পৌর এলাকার সুবিধার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর সহায়ক কমিটির সদস্য ও উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, পৌর সহায়ক কমিটির আহ্বায়ক ও বাজার পরিদর্শক সাইফুল ইসলাম সোহাগ, সদস্য ও অফিস সহকারী কামরুজ্জামান টিটো, প্রধান সহকারী মশিউর রহমান, উচ্চমান সহকারী আব্দুর রাজ্জাক, স্যানিটারি ইন্সপেক্টর শহীদ আলম, কার্য-সহকারী সাহা আলম মিন্টু, সার্ভেয়ার ইমাম হাসান, সহকারী কর আদায়কারী মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ রাকিব হোসেন, স্টোরকিপার ইকরামুল করিম, অফিস সহায়ক ইসরাইল হোসেন, রোড রোলার চালক মনিরুল ইসলাম, ট্রাক চালক ফারহান মাহমুদ, বিদ্যুৎ হেলপার টিটু, ট্রাক হেলপার মুজাইদ হোসেন, লাইসেন্স পরিদর্শক শরিফুজ্জামানসহ অন্যান্য পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  নওগাঁয় চার খুন: নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু, পুলিশি হেফাজতে বাবা, দুই বোন ও ভাগনে!!

উল্লেখ্য, পৌর এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তা ও ফুটপাত দখল করে অবৈধভাবে স্থাপনা গড়ে ওঠায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

সিটি কলেজ ছাত্র সংঘর্ষে পুলিশের নিস্ক্রিয়তার বিচার দাবিতে চট্টগ্রামে ডাকসু ভিপি

ঝিকরগাছায় সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান

সময়: ১২:০৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা: যশোরের ঝিকরগাছা পৌরসভার অভ্যন্তরে সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে টং দোকান, ফার্নিচার, কাঠের লগ এবং চালা-ছাউনি দিয়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা ও পৌর প্রশাসন। বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ঝিকরগাছা পৌর সদরের বাজার এলাকা এবং যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে এ অভিযান চালানো হয়।

আগামী সোমবার (২৭ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পৌর এলাকার জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করা এবং সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসক ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। পরবর্তীতে তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।

পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা বলেন, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে এবং পৌর প্রশাসকের নেতৃত্বে সঠিক নির্দেশনায় মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ঝিকরগাছা পৌরবাসী ও পৌর এলাকার সুবিধার্থে এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন পৌর সহায়ক কমিটির সদস্য ও উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, পৌর সহায়ক কমিটির আহ্বায়ক ও বাজার পরিদর্শক সাইফুল ইসলাম সোহাগ, সদস্য ও অফিস সহকারী কামরুজ্জামান টিটো, প্রধান সহকারী মশিউর রহমান, উচ্চমান সহকারী আব্দুর রাজ্জাক, স্যানিটারি ইন্সপেক্টর শহীদ আলম, কার্য-সহকারী সাহা আলম মিন্টু, সার্ভেয়ার ইমাম হাসান, সহকারী কর আদায়কারী মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ রাকিব হোসেন, স্টোরকিপার ইকরামুল করিম, অফিস সহায়ক ইসরাইল হোসেন, রোড রোলার চালক মনিরুল ইসলাম, ট্রাক চালক ফারহান মাহমুদ, বিদ্যুৎ হেলপার টিটু, ট্রাক হেলপার মুজাইদ হোসেন, লাইসেন্স পরিদর্শক শরিফুজ্জামানসহ অন্যান্য পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরও পড়ুনঃ  বাগেরহাটের রামপালে জমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপূরণ দাবিতে গিলাতলা বাজার ব্যবসায়ীদের মানববন্ধন