Dhaka ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা

  • Reporter Name
  • সময়: ০৯:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • ৯০ Time View

মোঃ ফজলুল কবির গামা‚
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহ পৌরসভার পবহাটী কলার হাট সংলগ্ন এলাকায় নির্মিত সর্বাধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই মেগা প্রকল্পের যাত্রা শুরু হয়। বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (এলডিডিপি)-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কসাইখানাটি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গবাদি পশু জবাই ও বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প তথ্যসূত্র অনুযায়ী, ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ৬ আগস্ট নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ আড়াই বছরের কর্মযজ্ঞ শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি প্রকল্পটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। প্রায় ৪৯ শতক জমির ওপর নির্মিত এই স্থাপনায় পশু জবাইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত।

পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, কসাইখানায় গরু ও ছাগল প্রক্রিয়াজাতকরণের জন্য রয়েছে দুটি পৃথক স্বয়ংক্রিয় ‘স্লটার লাইন’। এর মাধ্যমে প্রতি ঘণ্টায় ১২টি গরু ও ২০টি ছাগল অত্যন্ত স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই করা সম্ভব হবে। তিনি আরও জানান, পশু জবাইয়ের আগে হোল্ডিং জোনে সেগুলোর প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করা হবে। এছাড়া চামড়া ছড়ানো, ওজন পরিমাপ এবং মাংস সংরক্ষণের জন্য রয়েছে চিলিং রুমসহ আধুনিক সব যন্ত্রপাতি। পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বর্জ্য ব্যবস্থাপনায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিতে জেনারেটর ও সোলার প্যানেলের ব্যবস্থা রাখা হয়েছে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহম্মেদ মিল্টন বলেন, এই কসাইখানাটি চালুর ফলে ঝিনাইদহ পৌরবাসী রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত মাংস পাবেন এবং যত্রতত্র পশু জবাইয়ের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ থেকে শহর রক্ষা পাবে।

আরও পড়ুনঃ  শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন্ হাছান (পিপিএম সেবা), জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম. এ. মজিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ এএস‌এম আতিকুজ্জামান, সাংবাদিক এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় এই উদ্যোগকে মাইলফলক হিসেবে অভিহিত করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঝিনাইদহে অত্যাধুনিক কসাইখানার উদ্বোধন: স্বাস্থ্যসম্মত মাংস নিশ্চিতের প্রত্যাশা

সময়: ০৯:৪৮:০৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

মোঃ ফজলুল কবির গামা‚
বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ

ঝিনাইদহ পৌরসভার পবহাটী কলার হাট সংলগ্ন এলাকায় নির্মিত সর্বাধুনিক ও স্বাস্থ্যসম্মত কসাইখানার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোঃ আসাদুজ্জামান। বুধবার (১৭ জুন) সকাল ১০টায় এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই মেগা প্রকল্পের যাত্রা শুরু হয়। বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (এলডিডিপি)-এর আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।

প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই কসাইখানাটি আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গবাদি পশু জবাই ও বর্জ্য নিষ্কাশনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প তথ্যসূত্র অনুযায়ী, ২০২৩ সালের ১৫ জানুয়ারি এলডিডিপি এবং ঝিনাইদহ পৌরসভার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ৬ আগস্ট নির্মাণ কাজ শুরু হয়। দীর্ঘ আড়াই বছরের কর্মযজ্ঞ শেষে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি প্রকল্পটি পৌরসভার কাছে হস্তান্তর করা হয়। প্রায় ৪৯ শতক জমির ওপর নির্মিত এই স্থাপনায় পশু জবাইয়ের স্থানটি আড়াই হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত।

পৌর প্রশাসক রথীন্দ্র নাথ রায় জানান, কসাইখানায় গরু ও ছাগল প্রক্রিয়াজাতকরণের জন্য রয়েছে দুটি পৃথক স্বয়ংক্রিয় ‘স্লটার লাইন’। এর মাধ্যমে প্রতি ঘণ্টায় ১২টি গরু ও ২০টি ছাগল অত্যন্ত স্বাস্থ্যসম্মত উপায়ে জবাই করা সম্ভব হবে। তিনি আরও জানান, পশু জবাইয়ের আগে হোল্ডিং জোনে সেগুলোর প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা করা হবে। এছাড়া চামড়া ছড়ানো, ওজন পরিমাপ এবং মাংস সংরক্ষণের জন্য রয়েছে চিলিং রুমসহ আধুনিক সব যন্ত্রপাতি। পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এবং বর্জ্য ব্যবস্থাপনায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। সার্বক্ষণিক বিদ্যুৎ নিশ্চিতে জেনারেটর ও সোলার প্যানেলের ব্যবস্থা রাখা হয়েছে।

পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোস্তাক আহম্মেদ মিল্টন বলেন, এই কসাইখানাটি চালুর ফলে ঝিনাইদহ পৌরবাসী রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত মাংস পাবেন এবং যত্রতত্র পশু জবাইয়ের ফলে সৃষ্ট পরিবেশ দূষণ থেকে শহর রক্ষা পাবে।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ায় সুন্দরবনে রাসপূজায় নেই পুণ্যার্থী, সরকারের রাজস্বখাতে ধস