Dhaka ০৯:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ঝিনাইদহে গ্রাম আদালত সক্রিয়করণে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১১:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ১২৫ Time View

মোঃ ফজলুল কবির গামা


ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।

কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ম্যানেজার মো. রাহিদুল ইসলাম এবং কালীগঞ্জ উপজেলা ম্যানেজার মনিরুজ্জামান উজ্জ্বল।

কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাসলিমা বেগম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফ মো. মফিজুর রহমান।

গণমাধ্যম ও সুধী সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ মো. শহিদুল ইসলাম, সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, হুমায়ুন কবির এবং মঞ্জুরুল আহসান লিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় উপজেলার ৩টি সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ১৫টি এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে গ্রাম আদালতের কার্যক্রম, এর সুফল এবং সাধারণ মানুষের মাঝে এই আইনি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত ব্যবস্থা স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প খরচে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় এই আইনি সেবা পৌঁছে দিতে এবং এর কার্যকারিতা আরও বাড়াতে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরি।

বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  শ্যামনগরের গাবুরাতে জলবায়ু সহনশীল জীবিকায়ন সৃষ্টিতে ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ঝিনাইদহে গ্রাম আদালত সক্রিয়করণে সমন্বিত কর্মশালা অনুষ্ঠিত

সময়: ১১:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

মোঃ ফজলুল কবির গামা


ঝিনাইদহের কালীগঞ্জে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ।

কালীগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে এবং “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)” প্রকল্পের আওতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। কর্মশালাটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা ম্যানেজার মো. রাহিদুল ইসলাম এবং কালীগঞ্জ উপজেলা ম্যানেজার মনিরুজ্জামান উজ্জ্বল।

কর্মশালায় উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জেল্লাল হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. তাসলিমা বেগম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শরিফ মো. মফিজুর রহমান।

গণমাধ্যম ও সুধী সমাজের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক আলহাজ মো. শহিদুল ইসলাম, সাংবাদিক শাহজাহান আলী বিপাশ, হুমায়ুন কবির এবং মঞ্জুরুল আহসান লিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

আয়োজক সূত্রে জানা যায়, কর্মশালায় উপজেলার ৩টি সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ১৫টি এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান চলাকালে গ্রাম আদালতের কার্যক্রম, এর সুফল এবং সাধারণ মানুষের মাঝে এই আইনি সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালত ব্যবস্থা স্থানীয় পর্যায়ে সহজ, দ্রুত ও স্বল্প খরচে ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাধারণ মানুষের দোরগোড়ায় এই আইনি সেবা পৌঁছে দিতে এবং এর কার্যকারিতা আরও বাড়াতে সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরি।

বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, এনজিও এবং গণমাধ্যমকর্মীদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ