মোঃ ফজলুল কবির গামা,
বিশেষ প্রতিনিধি, ঝিনাইদহ
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। গত রবিবার (১৯ জুলাই) বিকেলে ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। এতে আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জাসাসের আহ্বায়ক এম এ কবীর এবং সদস্য সচিব কামরুজ্জামান লিটন।
এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক ইমরান হায়দার মোল্লা রাজা, এস এম শাহীন, সাগর হোসেন দিদার, শিল্পী মিন্টু, আনিসুর রহমান, মোক্তার হোসেন এবং উপজেলা জাসাসের আহ্বায়ক মো. শহিদুজ্জামান সাইদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্য নিয়ে ঝিনাইদহ জেলা জাসাস মাসব্যাপী এই বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
Reporter Name 






















