Dhaka ১১:৩০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ডিমলায় আগাম আমন ধান ঘরে তোলার উৎসব পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই পাহাড় থেকে উদ্ধার রোহিঙ্গা যুবক

  • Reporter Name
  • সময়: ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ২১ Time View

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের প্রায় দুই ঘণ্টার মধ্যে সৈয়দ আমিন (৩৪) নামে এক রোহিঙ্গা যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে অপহরণকারীরা তাকে পাহাড়ে ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বি/৪ ব্লকে আবদুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সৈয়দ আমিনকে তুলে নিয়ে যায় বলে জানা গেছে। পরে তাকে বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়।

অপহরণের খবর পেয়ে ক্যাম্প-২৭ জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের একটি দল দ্রুত অভিযান শুরু করে। পাহাড়ি এলাকায় পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা সৈয়দ আমিনকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে রাত সাড়ে ১১টার দিকে পাহাড়ি এলাকা থেকে সৈয়দ আমিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এপিবিএনের সদস্যরা। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া সৈয়দ আমিন ক্যাম্প-২৭ জাদিমুড়ার বাসিন্দা ইবনে আমিনের ছেলে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।

আরও পড়ুনঃ  বুড়িচংয়ে ৩৮০ পিস ইয়াবাসহ যুবক আটক
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

টেকনাফে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই পাহাড় থেকে উদ্ধার রোহিঙ্গা যুবক

সময়: ০৭:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে অপহরণের প্রায় দুই ঘণ্টার মধ্যে সৈয়দ আমিন (৩৪) নামে এক রোহিঙ্গা যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে অপহরণকারীরা তাকে পাহাড়ে ফেলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের বি/৪ ব্লকে আবদুল আমিনের চায়ের দোকানের সামনে থেকে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল সৈয়দ আমিনকে তুলে নিয়ে যায় বলে জানা গেছে। পরে তাকে বি/১৩ ব্লকের কাঁটাতারসংলগ্ন পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়।

অপহরণের খবর পেয়ে ক্যাম্প-২৭ জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পের একটি দল দ্রুত অভিযান শুরু করে। পাহাড়ি এলাকায় পুলিশের তৎপরতা টের পেয়ে অপহরণকারীরা সৈয়দ আমিনকে ছেড়ে দিয়ে গহিন পাহাড়ের দিকে পালিয়ে যায়।

পরে রাত সাড়ে ১১টার দিকে পাহাড়ি এলাকা থেকে সৈয়দ আমিনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন এপিবিএনের সদস্যরা। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১টা ৪০ মিনিটে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

উদ্ধার হওয়া সৈয়দ আমিন ক্যাম্প-২৭ জাদিমুড়ার বাসিন্দা ইবনে আমিনের ছেলে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।

আরও পড়ুনঃ  পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় ৪০ হাজার কেজি সিমেন্ট জব্দ