Dhaka ০৮:৫০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ডিমলায় আগাম আমন ধান ঘরে তোলার উৎসব পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

  • Reporter Name
  • সময়: ০৮:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ৬ Time View

কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের পৃথক অভিযানে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ও সন্ধ্যায় কেশবপুর থানাধীন ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর ও সাগরদাঁড়ি এলাকায় পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে প্রথম অভিযান পরিচালনা করা হয়। এ সময় ত্রিমোহিনী ইউনিয়নের মির্জানগর এলাকায় নিজ বসতবাড়ি থেকে এবিএম মেহেদী হাসান (২৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি মির্জানগর গ্রামের মৃত জাকাত গাজীর ছেলে। তার কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মঙ্গলবার বিকেল ৪টা ৫ মিনিটে তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে পৃথক অভিযান চালিয়ে কেশবপুর থানাধীন সাগরদাঁড়ি গ্রামের নিজ বসতবাড়ি থেকে হাসিবুর রহমান সাগর (২০)কে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের আজিজুল মোড়লের ছেলে। পুলিশ জানায়, তাকে ২ পিস ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে।

চিংড়া বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ শামীম হোসাইন বলেন, ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়াল আদালতে বিচারের নিমিত্তে প্রতিবেদন দাখিলের প্রস্তুতি চলছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  গঙ্গাচড়ায় সংবাদ প্রকাশের জেরে হত্যার উদ্দেশ্যে সাংবাদিকের উপর হামলায়
Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

সময়: ০৮:০০:৪৫ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬