Dhaka ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার নবীনগরে সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শিবপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই মিষ্টান্ন ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, সাগর ছাড়ছেন জেলেরা তাহিরপুরে ক্রিকেটের বল নিয়ে ৫ গ্রামের সংঘর্ষ, আহত ২০, বাড়িতে অগ্নিসংযোগ চন্দনাইশে ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী যাচাই-বাছাই কমিটির জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত কেশবপুরে পৃথক অভিযানে ৫ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ডিমলায় আগাম আমন ধান ঘরে তোলার উৎসব পাইকগাছায় জমজমাট গদাইপুরের চারার হাট
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

স্বর্ণের লোভে ড্রিল মেশিনে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

নওগাঁয় স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার লোভে ড্রিল মেশিন দিয়ে মাথায় আঘাত করে কহিনুর বেগম নামে এক নারীকে হত্যার মামলায় সোহেল রানা ওরফে হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন।

পূর্বপরিচয়ের সুযোগে বাড়িতে প্রবেশ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওরফে হানিফ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার নয়ানন্দন দারোগা বাড়ি এলাকার মফিজুল হকের ছেলে। তিনি নওগাঁ শহরের পারঘাটি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত কহিনুর বেগম ছিলেন একই এলাকার ইসরাইল শেখের স্ত্রী। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে ব্যবসায়িক কাজে কহিনুরের স্বামী বাড়ির বাইরে ছিলেন। ওই সময় কহিনুর বাড়িতে একাই ছিলেন।

সোহেল রানা পূর্বপরিচিত হওয়ায় এবং পারিবারিকভাবে ঘনিষ্ঠ হওয়ায় ওই বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার দিন এই পরিচয়ের সুযোগে তিনি বাড়িতে প্রবেশ করেন।

ড্রিল মেশিন দিয়ে মাথায় আঘাত

আদালত সূত্রের বরাত দিয়ে জানা যায়, বাড়িতে প্রবেশের পর সোহেল রানা ড্রিল মেশিন দিয়ে কহিনুরের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে সোহেল রানা পালিয়ে যান।

পরে স্থানীয়রা বাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় কহিনুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বজনরা নওগাঁ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত: রাষ্ট্রপক্ষ

দীর্ঘদিন ধরে চলা মামলার তদন্ত, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং বিভিন্ন তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজ আলম খান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির।

আরও পড়ুনঃ  আর্থিক শৃঙ্খলা ও বিনিয়োগকারীর আস্থা ধরে রাখতে সিএদের ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মাহফুজ আলম খান বলেন, মামলার বিচারকাজে সাক্ষীদের সাক্ষ্য, চিকিৎসা প্রতিবেদন, আসামির সঙ্গে নিহতের পূর্বপরিচয় এবং ঘটনার সময়ের পারিপার্শ্বিক পরিস্থিতিসহ বিভিন্ন সাক্ষ্য-প্রমাণ আদালত পর্যালোচনা করেছেন।

তার ভাষ্য, এসব প্রমাণের ভিত্তিতে দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২ ধারায় সোহেল রানার বিরুদ্ধে আনা হত্যার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণেই আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করে মাহফুজ আলম খান বলেন, এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে তারা বিশ্বাস করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

বীরগঞ্জে ধানক্ষেত থেকে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

স্বর্ণের লোভে ড্রিল মেশিনে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

সময়: ০৭:১৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

নওগাঁয় স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেওয়ার লোভে ড্রিল মেশিন দিয়ে মাথায় আঘাত করে কহিনুর বেগম নামে এক নারীকে হত্যার মামলায় সোহেল রানা ওরফে হানিফকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন।

পূর্বপরিচয়ের সুযোগে বাড়িতে প্রবেশ

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সোহেল রানা ওরফে হানিফ মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী থানার নয়ানন্দন দারোগা বাড়ি এলাকার মফিজুল হকের ছেলে। তিনি নওগাঁ শহরের পারঘাটি এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকতেন।

নিহত কহিনুর বেগম ছিলেন একই এলাকার ইসরাইল শেখের স্ত্রী। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে ব্যবসায়িক কাজে কহিনুরের স্বামী বাড়ির বাইরে ছিলেন। ওই সময় কহিনুর বাড়িতে একাই ছিলেন।

সোহেল রানা পূর্বপরিচিত হওয়ায় এবং পারিবারিকভাবে ঘনিষ্ঠ হওয়ায় ওই বাড়িতে তার নিয়মিত যাতায়াত ছিল। ঘটনার দিন এই পরিচয়ের সুযোগে তিনি বাড়িতে প্রবেশ করেন।

ড্রিল মেশিন দিয়ে মাথায় আঘাত

আদালত সূত্রের বরাত দিয়ে জানা যায়, বাড়িতে প্রবেশের পর সোহেল রানা ড্রিল মেশিন দিয়ে কহিনুরের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে সোহেল রানা পালিয়ে যান।

পরে স্থানীয়রা বাড়ির ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় কহিনুরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বজনরা নওগাঁ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

সাক্ষ্য-প্রমাণে অপরাধ প্রমাণিত: রাষ্ট্রপক্ষ

দীর্ঘদিন ধরে চলা মামলার তদন্ত, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং বিভিন্ন তথ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এবং স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মাহফুজ আলম খান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট শওকত ইলিয়াস কবির।

আরও পড়ুনঃ  টেকনাফে অপহরণের দুই ঘণ্টার মধ্যেই পাহাড় থেকে উদ্ধার রোহিঙ্গা যুবক