Dhaka ০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত না করায় বঞ্চনার অভিযোগ ও ক্ষোভ বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এসেছি, বাঁশখালীতে আমীরে জামায়াত নিকলী থানার হাজতে পরোয়ানাভুক্ত আসামির মৃত্যু, আইনগত তদন্ত শুরু সারাদিনের প্রবল বর্ষণে কলকাতার জনজীবন বিপর্যস্ত, পথচলতি মানুষ বিপাকে ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা আলহামদুলিল্লাহ,  ​মানবতার সেবায় আরেকটি ছোট্ট উদ্যোগ সফলভাবে সম্পন্ন হলো ভারী বর্ষণে খুলশীর লালখান বাজারে ঝুঁকিপূর্ণ পাহাড় ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করলেন সংসদ সদস্য: সাঈদ আল নোমান নেত্রকোনা পূর্বধলায় সংঘর্ষে উভয়পক্ষে আহত ১০, থানায় পাল্টাপাল্টি মামলা; গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ ঠাকুরগাঁওয়ে বুকসমান পানি পেরিয়ে মায়ের জানাজা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

টেকনাফে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

  • Reporter Name
  • সময়: ১০:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৮ Time View

জামাল উদ্দীন,

কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় চলন্ত একটি মাইক্রোবাসের ওপর হঠাৎ একটি বিশাল গাছ ভেঙে পড়ে। বৃহস্পতিবার বিকেলে টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়ার মধ্যে এ ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছটির গোড়া দুর্বল হয়ে পড়েছিল। বিকেলে প্রবল বাতাসের একপর্যায়ে গাছটি উপড়ে গিয়ে চলন্ত মাইক্রোবাসের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কের ওপর পড়ে থাকা গাছ অপসারণ করেন। এ সময় কিছুক্ষণ টেকনাফ-কক্সবাজার সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে টেকনাফে টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকায় বড় গাছ উপড়ে পড়া এবং পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তাই বৈরী আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  পীরগঞ্জে শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা গড়ে তুলতে পূবালী ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন
Tag :
জনপ্রিয় নিউজ

চট্টগ্রামে পাহাড়ধসের ঝুঁকি হ্রাসে প্রয়োজন পূর্ব সতর্কীকরণ ও প্রাথমিক ব্যবস্থার উন্নয়ন

টেকনাফে চলন্ত মাইক্রোবাসের ওপর ভেঙে পড়ল গাছ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

সময়: ১০:২৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

জামাল উদ্দীন,

কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজার-টেকনাফ মহাসড়কের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকায় চলন্ত একটি মাইক্রোবাসের ওপর হঠাৎ একটি বিশাল গাছ ভেঙে পড়ে। বৃহস্পতিবার বিকেলে টানা ভারী বর্ষণ ও দমকা হাওয়ার মধ্যে এ ঘটনা ঘটে। এতে মাইক্রোবাসটি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা যাত্রীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনের টানা বৃষ্টিতে গাছটির গোড়া দুর্বল হয়ে পড়েছিল। বিকেলে প্রবল বাতাসের একপর্যায়ে গাছটি উপড়ে গিয়ে চলন্ত মাইক্রোবাসের ওপর আছড়ে পড়ে। বিকট শব্দে আশপাশের লোকজন ছুটে এসে উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনায় গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা গুরুতর আহতের খবর পাওয়া যায়নি।

খবর পেয়ে দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সড়কের ওপর পড়ে থাকা গাছ অপসারণ করেন। এ সময় কিছুক্ষণ টেকনাফ-কক্সবাজার সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে টেকনাফে টানা ভারী বৃষ্টি ও দমকা হাওয়া অব্যাহত থাকায় বড় গাছ উপড়ে পড়া এবং পাহাড়ধসের ঝুঁকি বেড়েছে। তাই বৈরী আবহাওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং ঝুঁকিপূর্ণ স্থান থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুনঃ  অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ