Dhaka ০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত শরিফাতুন্নিছা মহিলা মাদরাসার জমি ক্রয়ে ১ লাখ টাকা অনুদান দিলেন শাইখ আব্দুল মাতীন আল আজহারী একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন পঞ্চবটি-মুক্তারপুর সড়কে সৌরবিদ্যুৎ, বছরে সাশ্রয় ৪৮ লাখ টাকা নকল সিগারেটে সাড়ে ৭২ কোটি ভ্যাট ফাঁকি, গোয়েন্দা জালে ভারগো টোব্যাকো পবিত্র মক্কা নগরীতে হামলা চালানো হলে সোচ্চার হওয়া ঈমানি দায়িত্ব ৫০তম পর্বে মোশাররফ-জুঁই-হাসানদের ‘এক পাতিলের সংসার’ কলেজে যাওয়ার কথা বলে বের হওয়ার পর নিখোঁজ, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি স্থানীয় সরকার নির্বাচন: ১১৪ ভেন্যুতে পুলিশের প্রশিক্ষণ শুরু বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদের রাজশাহী মেডিকেলে মৃত্যু
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় উপজেলা পরিষদের পরিত্যক্ত বাসভবনে মাদকের আসর

  • Reporter Name
  • সময়: ১০:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৩ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর সকালে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পরিত্যক্ত বাসভবনটি সরেজমিনে ঘুরে মেঝেতে দেখা যায় ইয়াবা, টাফান্ডা ট্যাবলেট ও গাঁজা খাওয়ার উপকরণ। চোখে পড়ার মতো এই বাসভবনটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, সন্ধ্যা নামলেই ভবনটির নিচতলা ও দোতলায় বসে মাদকের আসর। কখনো কখনো সেখানে নারীদের নিয়েও অসামাজিক কর্মকাণ্ড চলে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা থানা থেকে আনুমানিক ২০০ গজ পশ্চিমে অবস্থিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের পরিত্যক্ত বাসভবনটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এই সুযোগে মাদকসেবীরা সন্ধ্যার পর সেখানে জড়ো হয়। এতে আশপাশের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, থানার এত কাছাকাছি স্থানে এমন কর্মকাণ্ড চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ প্রশাসন। বিষয়টি দ্রুত তদন্ত করে মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিত্যক্ত ভবনটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ডিমলা থানার ওসি আশরাফুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, “বিষয়টি আমার নজরে আছে। যেকোনো মুহূর্তে অভিযান পরিচালনা করা হবে।”

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে পৃথক ডোবা থেকে নারী ও যুবকের মরদেহ উদ্ধার
Tag :
জনপ্রিয় নিউজ

রুকইয়াহ ও তদবীর শিক্ষা কোর্সের ৩৩তম ও VIP ব্যাচের সমাপনী মিলনমেলা অনুষ্ঠিত

ডিমলায় উপজেলা পরিষদের পরিত্যক্ত বাসভবনে মাদকের আসর

সময়: ১০:১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

১৩ সেপ্টেম্বর সকালে নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পরিত্যক্ত বাসভবনটি সরেজমিনে ঘুরে মেঝেতে দেখা যায় ইয়াবা, টাফান্ডা ট্যাবলেট ও গাঁজা খাওয়ার উপকরণ। চোখে পড়ার মতো এই বাসভবনটি মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, সন্ধ্যা নামলেই ভবনটির নিচতলা ও দোতলায় বসে মাদকের আসর। কখনো কখনো সেখানে নারীদের নিয়েও অসামাজিক কর্মকাণ্ড চলে বলেও অভিযোগ করেছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ডিমলা থানা থেকে আনুমানিক ২০০ গজ পশ্চিমে অবস্থিত উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের পরিত্যক্ত বাসভবনটি দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এই সুযোগে মাদকসেবীরা সন্ধ্যার পর সেখানে জড়ো হয়। এতে আশপাশের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, থানার এত কাছাকাছি স্থানে এমন কর্মকাণ্ড চললেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পুলিশ প্রশাসন। বিষয়টি দ্রুত তদন্ত করে মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিত্যক্ত ভবনটির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

তবে অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট ডিমলা থানার ওসি আশরাফুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন, “বিষয়টি আমার নজরে আছে। যেকোনো মুহূর্তে অভিযান পরিচালনা করা হবে।”

আরও পড়ুনঃ  দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিষ্কার করল ড্যাফোডিল পলিটেকনিক