Dhaka ০১:০১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জলজ প্রাণী রক্ষায় মাঠে পুলিশ, নদীগুলোতে কারেন্ট শকে মাছ শিকারের সরঞ্জাম জব্দ পরিবহণ মালিক সমিতির সাথে মতবিনিময় সভা Responding to Technology-Facilitated Violence (GBV) Against Women and Girls শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা নরসিংদীর শিবপুরে প্রান্তিক পেশাজীবীদের সফট স্কিল ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্ধোধন টেকনাফ সাব-রেজিস্ট্রি অফিসের সামনে ১১ লাখ টাকা ছিনতাই ও মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ হরিশ চ্যাটার্জী স্ট্রিটে মমতা ব্যানার্জির বাড়িতে- সিআইডি তল্লাশি গোদাগাড়ী মডেল থানায় নেই লাশবাহী গাড়ি মহাসড়কে প্রতিনিয়ত ঝরছে প্রাণ চরম ভোগান্তিতে ভুক্তভোগী ও পুলিশ প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১| সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর প্রথম শ্রেণির পৌরসভা, কর্মচারী মাত্র ২১| সান্তাহারে নাগরিক সেবা এখন ভাগ্যের ওপর কালিগঞ্জে কৃষাণীদের মাঝে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক অনুদানের খরচের চেক বিতরণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

  • Reporter Name
  • সময়: ১০:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • ৪০ Time View

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

দেশব্যাপী একযোগে আয়োজিত এ ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় ডিমলা উপজেলায় আয়োজিত মেলার উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ডিমলা থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রসূল আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুলসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেবাপ্রত্যাশী সাধারণ জনগণ।

মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় বা অপ্রয়োজনীয় মামলায় জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে গরিব ও অসহায় মানুষ যেন ভূমি অফিসে সঠিক বিচার ও সেবা পান, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  আধুনিক কৃষি ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে গলাচিপায় ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

জলজ প্রাণী রক্ষায় মাঠে পুলিশ, নদীগুলোতে কারেন্ট শকে মাছ শিকারের সরঞ্জাম জব্দ

ডিমলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা ২০২৬ উদ্বোধন

সময়: ১০:২৩:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

সারা দেশের ন্যায় নীলফামারীর ডিমলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়।

দেশব্যাপী একযোগে আয়োজিত এ ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এরই ধারাবাহিকতায় ডিমলা উপজেলায় আয়োজিত মেলার উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরানুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, ডিমলা থানার ওসি শওকত আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রসূল আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখার সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুলসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সেবাপ্রত্যাশী সাধারণ জনগণ।

মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, অনলাইন সেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ভূমি সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে এ মেলার আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জমি সংক্রান্ত বিষয়ে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয় বা অপ্রয়োজনীয় মামলায় জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে গরিব ও অসহায় মানুষ যেন ভূমি অফিসে সঠিক বিচার ও সেবা পান, তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  মধ্যনগরে বক্স কালভার্টের নামে ‘ছোট ড্রেন’ নির্মাণ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী*