Dhaka ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস ১৫ বছরে রেলপথে ১ হাজার ৩৩৪ দুর্ঘটনা, সংসদে জানালেন রেলমন্ত্রী বুড়িচংয়ে প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠান সরাসরি সম্প্রচার, গাছ রোপণ কর্মসূচির উদ্বোধন নিউইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরিতে ‘লেখকের অঙ্গন-এর ২৭তম গ্রন্থালোচনা সভা অনুষ্ঠিত ১৬ হাজার পিস ইয়াবা সহ আটক জামালপুর জেলা পুলিশ সুপারের আয়োজনে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত- হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন,আলহাজ্ব মোস্তাফিজুর রহমান সভাপতি,ইমরান সহ-সভাপতি,মোঃআঃ সবুর সদস্য সচিব নির্বাচিত শহীদ ও মুক্তিযোদ্ধার তালিকা রাজনৈতিকভাবে করা হয়েছিল, নির্ভুল তালিকা তৈরির কাজ চলছে: প্রধানমন্ত্রী তাহিরপুরে বালু লুট সম্পত্তি দখল চেষ্টা ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ডিমলায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হল

  • Reporter Name
  • সময়: ০৬:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ২৫৯ Time View

মোঃ বাদশা সেকেন্দার ভুট্টো,
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

বিশ্বব্যাপী পালিত হয়েছে বিশ্ব কুষ্ঠ (২৫ জানুয়ারী) রবিবার সকালে দিবসটি উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় আলোচনা সভা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এবছর বিশ্ব কুষ্ঠ দিবসের প্রতিপাদ্য ছিলকুষ্ঠ রোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কারই প্রকৃত বাধা।
ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (ডব্লিউএইচও)-এর দিকনির্দেশনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিমলার বাস্তবায়নে এবং জাতীয় কুষ্ঠ প্রোগ্রাম (এমবিডিসি)-এর সহযোগিতায় এই কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুজ্জামান রাশেদ। সভাপতিত্বে বক্তব্যে তিনি বলেন, কুষ্ঠ রোগ নিয়ে এখনও সমাজে নানা ভুল ধারণা ও অযৌক্তিক ভয় বিদ্যমান। এর ফলে অনেক রোগী সময়মতো চিকিৎসা নিতে দেরি করেন। অথচ আধুনিক চিকিৎসা ব্যবস্থায় কুষ্ঠ রোগ সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং দ্রুত চিকিৎসা নিলে জটিলতা বা স্থায়ী প্রতিবন্ধকতার ঝুঁকি থাকে না।

তিনি আরও বলেন, কুষ্ঠ রোগ নির্মূলে শুধু চিকিৎসাই যথেষ্ট নয়; সামাজিক কুসংস্কার ও বৈষম্য দূর করাও সমান গুরুত্বপূর্ণ। আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ হায়দার আলী, এইচআই ইনচার্জ, ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স; মোঃ গোলাম রাব্বানী, টিএলসিএ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ডিমলা মোঃ মশিউর রহমান, আরএস, দি লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ডিমলা নীলফামারীসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা কুষ্ঠ রোগের লক্ষণ, সংক্রমণ পদ্ধতি, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সাধারণ মানুষকে ভ্রান্ত ধারণা পরিহার করে দ্রুত চিকিৎসা গ্রহণের আহ্বান জানান।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে ডিমলা উপজেলায় কুষ্ঠ রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং সমাজে আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে।

আরও পড়ুনঃ  বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী
Tag :
জনপ্রিয় নিউজ

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাড়ে ৫লক্ষ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

ডিমলায় বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হল

সময়: ০৬:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬