Dhaka ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে বহুতল ভবন নির্মাণের দাবি সারাদেশের ন্যায় তানোরে শেষ হলো এইচএসসি বা সমমানের প্রথম পরীক্ষা হরিণাকুণ্ডুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ ও শিক্ষা সামগ্রী বিতরণ ভূরুঙ্গামারীতে জামায়াতের আমীরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অর্থ সহায়তা প্রদান নরসিংদীতে এইচএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক কিশোরগঞ্জের ইটনায় উজ্জ্বল হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে বাদী পরিবারের দৌড়ঝাঁপ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকট, চরম ভোগান্তিতে রোগীরা সরকারি যাত্রী ছাউনি দখলের অভিযোগ, ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে স্কুল ফিডিংয়ের বনরুটিতে সবুজ ফাঙ্গাস, তদন্তে মিলল সত্যতা ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টের অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

চিকিৎসায় অবহেলার অভিযোগে রোগীর মৃত্যুর পর স্বজনদের বিক্ষোভ

মো. জাহিদুর রহিম মোল্লা,
জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা বিক্ষোভ করেছেন।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহত আনোয়ার হোসেনের শতাধিক স্বজন দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের নিবৃত্ত করেন।

নিহতের ভাই মো. কামাল হোসেন জানান, মঙ্গলবার রাতে গ্যাসজনিত অসুস্থতা নিয়ে আনোয়ার হোসেনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে কর্তব্যরত চিকিৎসক আরও একদিন হাসপাতালে রাখার পরামর্শ দিলে তিনি বাড়ি ফিরে যান।

তিনি অভিযোগ করে বলেন, বুধবার সকালে তাঁর ভাই নিজে হেঁটে বাথরুমে যান এবং দুপুরে স্বাভাবিকভাবে খাবারও খান। পরে দুপুর ২টার পর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কুতুবুদ্দিন একটি ইনজেকশন দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বিষয়টি চিকিৎসককে জানালে রোগীকে ফরিদপুরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার আগেই আনোয়ার হোসেন মারা যান। এরপর থেকে ওই চিকিৎসককে হাসপাতালে আর পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কুতুবুদ্দিনের বক্তব্য জানতে হাসপাতালে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইনজামামুল হক শিহাব বলেন, “হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বাইরে স্বজনরা হট্টগোল শুরু করেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আরও পড়ুনঃ  রাউজানের সুলতানপুরে শাহ্ এমদাদীয়ার উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, সংগ্রহ ৪৫ ব্যাগ রক্ত

Tag :
জনপ্রিয় নিউজ

মুন্ডুমালা উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে বহুতল ভবন নির্মাণের দাবি

চিকিৎসায় অবহেলার অভিযোগে রোগীর মৃত্যুর পর স্বজনদের বিক্ষোভ

সময়: ১২:০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬

মো. জাহিদুর রহিম মোল্লা,
জেলা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে মো. আনোয়ার হোসেন (৫৫) নামে এক রোগীর মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ স্বজনরা বিক্ষোভ করেছেন।

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহত আনোয়ার হোসেনের শতাধিক স্বজন দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের নিবৃত্ত করেন।

নিহতের ভাই মো. কামাল হোসেন জানান, মঙ্গলবার রাতে গ্যাসজনিত অসুস্থতা নিয়ে আনোয়ার হোসেনকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাতেই তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলে পরিবারের সদস্যরা তাঁকে বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন। তবে কর্তব্যরত চিকিৎসক আরও একদিন হাসপাতালে রাখার পরামর্শ দিলে তিনি বাড়ি ফিরে যান।

তিনি অভিযোগ করে বলেন, বুধবার সকালে তাঁর ভাই নিজে হেঁটে বাথরুমে যান এবং দুপুরে স্বাভাবিকভাবে খাবারও খান। পরে দুপুর ২টার পর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কুতুবুদ্দিন একটি ইনজেকশন দেওয়ার পর তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। বিষয়টি চিকিৎসককে জানালে রোগীকে ফরিদপুরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার আগেই আনোয়ার হোসেন মারা যান। এরপর থেকে ওই চিকিৎসককে হাসপাতালে আর পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. কুতুবুদ্দিনের বক্তব্য জানতে হাসপাতালে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. ইনজামামুল হক শিহাব বলেন, “হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বাইরে স্বজনরা হট্টগোল শুরু করেন। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”

আরও পড়ুনঃ  বদলগাছীতে এনআরডিএ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কর্মসূচি