Dhaka ১২:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নরসিংদীতে তিনদিনব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • Reporter Name
  • সময়: ০২:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ১১৩ Time View

 

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি


নরসিংদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। ৩০ জুন (মঙ্গলবার) দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উৎপাদিত লটকন, অমৃত সাগর কলা, কাঠাঁল, রামবুটান, আমসহ নানা জাতের পুষ্টিকর ও বিলুপ্তপ্রায় ফল প্রদর্শন করা হয়। ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বছরজুড়ে ফল সংরক্ষণের নানা কৌশল সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়।

পাশাপাশি আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় স্থান পেয়েছে শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, পারিবারিক পুষ্টি বাগান, ভাসমান বেডে সবজি চাষ, উচ্চমূল্যের ফসল উৎপাদন কৌশল, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, পলিনেট হাউজ, সমলয় চাষাবাদ এবং আধুনিক কৃষিযন্ত্রসহ মোট ১১টি স্টল।

মেলা পরিদর্শনকালে অতিথিরা পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বেশি করে ফলজ বৃক্ষ রোপণের আহ্বান জানান। আয়োজকদের আশা, এই মেলা কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে উৎসাহিত করার পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  ভোলাহাট উপজেলায় নবাগত ইউএনও মোঃ শাহিন আলম এর যোগদান
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

নরসিংদীতে তিনদিনব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন করলেন জেলা প্রশাসক

সময়: ০২:৫০:১৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬

 

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি


নরসিংদীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা। একই সঙ্গে উদ্বোধন করা হয়েছে ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। ৩০ জুন (মঙ্গলবার) দুপুরে নরসিংদী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত জাহান কেয়া।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আজিজল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা স্বাক্ষর চন্দ্র বণিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। স্টলগুলোতে স্থানীয় ও জাতীয় পর্যায়ে উৎপাদিত লটকন, অমৃত সাগর কলা, কাঠাঁল, রামবুটান, আমসহ নানা জাতের পুষ্টিকর ও বিলুপ্তপ্রায় ফল প্রদর্শন করা হয়। ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং বছরজুড়ে ফল সংরক্ষণের নানা কৌশল সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়।

পাশাপাশি আয়োজিত ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলায় স্থান পেয়েছে শস্য বিন্যাস পরিবর্তনের মাধ্যমে আবাদ বৃদ্ধি, পারিবারিক পুষ্টি বাগান, ভাসমান বেডে সবজি চাষ, উচ্চমূল্যের ফসল উৎপাদন কৌশল, মাটির স্বাস্থ্য সংরক্ষণ, পলিনেট হাউজ, সমলয় চাষাবাদ এবং আধুনিক কৃষিযন্ত্রসহ মোট ১১টি স্টল।

মেলা পরিদর্শনকালে অতিথিরা পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তির প্রসার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে বেশি করে ফলজ বৃক্ষ রোপণের আহ্বান জানান। আয়োজকদের আশা, এই মেলা কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিতে উৎসাহিত করার পাশাপাশি ফল চাষ ও সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন