Dhaka ১১:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী

  • Reporter Name
  • সময়: ০৮:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৭৩ Time View

টানা কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে নড়াইল পৌর এলাকার বিভিন্ন এলাকা। বাড়িঘর, সড়ক ও অলিগলিতে পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়েছে। হাঁটুসমান পানির মধ্যে চলাচল, ঘরে পানি প্রবেশ, দুর্গন্ধ এবং নোংরা পরিবেশে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, খাল-ড্রেন দখল ও ভরাট, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণেই প্রতি বর্ষায় একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পৌরসভার নির্বাচিত মেয়রের পদ শূন্য হওয়ায় বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (ডিডিএলজি) মো. নাজমুল হুদা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে দেখা গেছে, একসময় পৌর এলাকার ১২টি ছোট-বড় খাল চিত্রা ও কাজলা নদীর সঙ্গে সংযুক্ত ছিল। সময়ের সঙ্গে খালের বড় একটি অংশ দখল ও ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অনেক বাড়িতে হাঁটুসমান পানি জমে রয়েছে। কোথাও কোথাও ড্রেন ও বাথরুমের ময়লা পানির সঙ্গে ভেসে ঘরে ঢুকছে। জমে থাকা পানিতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে, আর যাদের যাওয়ার সুযোগ নেই তারা পানিবন্দি অবস্থাতেই দিন-রাত পার করছেন।

পৌর ভবনের অদূরে কেন্দ্রীয় ঈদগাহ এলাকার বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়। সিটি কলেজের সহকারী অধ্যাপক আশীষ হাজরা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিখিল দাস, সরকারি চাকরিজীবী এসআই শংকর কুমার ও অরুণ শীলসহ স্থানীয়রা বলেন, প্রায় ৪০টি পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পৌরসভায় একাধিকবার আবেদন করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু ও সাংবাদিক আব্দুস সাত্তার জানান, এক দিনের বৃষ্টিতেই তাদের ঘরে পানি ঢুকে পড়ে। প্রয়োজনীয় জিনিসপত্র খাটের ওপর তুলে রেখে সেখানেই রান্না, খাওয়া ও রাতযাপন করতে হচ্ছে। পাশের পুকুরের মাছের সঙ্গে ড্রেন ও বাথরুমের ময়লাও ঘরে ঢুকে পড়ছে, যা তাদের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।

আরও পড়ুনঃ  জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি।

মাছিমদিয়া গ্রামের বাসিন্দা ও নড়াইল প্রেসক্লাবের সাবেক সভাপতি এনামুল করিব টুকু বলেন, টানা বৃষ্টিতে তার এলাকার শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নোংরা পরিবেশে বসবাসের কারণে শিশুদের মধ্যে সর্দি-কাশিসহ বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে।

বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন বলেন, একসময় নড়াইল পৌর এলাকায় প্রায় চার কিলোমিটারজুড়ে ১২টি খাল ছিল। এসব খালের অধিকাংশই দখল ও ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। ফলে বর্ষার পানি বের হওয়ার পথ সংকুচিত হয়ে জলাবদ্ধতা এখন স্থায়ী সমস্যায় পরিণত হয়েছে।

শহরের প্রবীণ বাসিন্দা ছামি মোল্যা অভিযোগ করেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। পৌর উন্নয়নের জন্য বরাদ্দ অর্থের যথাযথ ব্যবহার হয়নি বলেও তিনি অভিযোগ করেন। বর্তমানে প্রশাসকের মাধ্যমে পৌরসভা পরিচালিত হলেও দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

নবনিযুক্ত অতিরিক্ত জেলা প্রশাসক ও ডিডিএলজি মো. নাজমুল হুদা বলেন, দায়িত্ব গ্রহণের পর তিনি জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন। তার ভাষায়, সামান্য বৃষ্টিতে প্রথম শ্রেণির একটি পৌরসভার এমন পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। তিনি জানান, পানি নিষ্কাশনের অধিকাংশ পথ ভরাট হয়ে গেছে এবং অবশিষ্ট ড্রেনগুলোও ময়লা-আবর্জনায় ভরে থাকায় পানি বের হতে পারছে না। দ্রুত সমস্যা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে তিনি এ কাজে সব মহলের সহযোগিতা কামনা করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

ড্রেনেজ সংকটে টানা বৃষ্টিতে জলমগ্ন নড়াইল, চরম দুর্ভোগে পৌরবাসী

সময়: ০৮:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

টানা কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে পড়েছে নড়াইল পৌর এলাকার বিভিন্ন এলাকা। বাড়িঘর, সড়ক ও অলিগলিতে পানি জমে জনজীবন স্থবির হয়ে পড়েছে। হাঁটুসমান পানির মধ্যে চলাচল, ঘরে পানি প্রবেশ, দুর্গন্ধ এবং নোংরা পরিবেশে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন পৌরবাসী। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত নগরায়ণ, খাল-ড্রেন দখল ও ভরাট, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব এবং দুর্বল পানি নিষ্কাশন ব্যবস্থার কারণেই প্রতি বর্ষায় একই দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর পৌরসভার নির্বাচিত মেয়রের পদ শূন্য হওয়ায় বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (ডিডিএলজি) মো. নাজমুল হুদা পৌর প্রশাসকের দায়িত্ব পালন করছেন।

সরেজমিনে দেখা গেছে, একসময় পৌর এলাকার ১২টি ছোট-বড় খাল চিত্রা ও কাজলা নদীর সঙ্গে সংযুক্ত ছিল। সময়ের সঙ্গে খালের বড় একটি অংশ দখল ও ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। অনেক বাড়িতে হাঁটুসমান পানি জমে রয়েছে। কোথাও কোথাও ড্রেন ও বাথরুমের ময়লা পানির সঙ্গে ভেসে ঘরে ঢুকছে। জমে থাকা পানিতে দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে, আর যাদের যাওয়ার সুযোগ নেই তারা পানিবন্দি অবস্থাতেই দিন-রাত পার করছেন।

পৌর ভবনের অদূরে কেন্দ্রীয় ঈদগাহ এলাকার বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা পানির নিচে তলিয়ে যায়। সিটি কলেজের সহকারী অধ্যাপক আশীষ হাজরা, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নিখিল দাস, সরকারি চাকরিজীবী এসআই শংকর কুমার ও অরুণ শীলসহ স্থানীয়রা বলেন, প্রায় ৪০টি পরিবার দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার ভোগান্তিতে রয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে পৌরসভায় একাধিকবার আবেদন করা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুর রশিদ লাবলু ও সাংবাদিক আব্দুস সাত্তার জানান, এক দিনের বৃষ্টিতেই তাদের ঘরে পানি ঢুকে পড়ে। প্রয়োজনীয় জিনিসপত্র খাটের ওপর তুলে রেখে সেখানেই রান্না, খাওয়া ও রাতযাপন করতে হচ্ছে। পাশের পুকুরের মাছের সঙ্গে ড্রেন ও বাথরুমের ময়লাও ঘরে ঢুকে পড়ছে, যা তাদের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলেছে।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন