Dhaka ০৩:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন ঐতিহাসিক দক্ষিণ রাউজানে মঞ্চস্থ হতে যাচ্ছে ধর্মীয় নাটক “কৃষ্ণ হারা বৃন্দাবন” রাজশাহীতে হচ্ছে আঙ্গুরের বাণিজ্যিক চাষ চট্টগ্রাম কবিয়াল সমিতির ৩১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন সাংবাদিক সাব্বিরের বিরুদ্ধে মিথ্যা,মানহানিকর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে তাহিরপুর উপজেলা প্রেসক্লাব রাউজান পৌরসভায় শ্রীশ্রী জগন্নাথ সেবাশ্রমে জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠিত চট্টগ্রামে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার টেকনাফের হ্নীলার ‘সূঁড়ঙ্গবাড়ির’ ফায়সাল তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন কেন্দুয়ায় জমি দখলের চেষ্টা, নতুন ঘর নির্মাণে বাধা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বীরগঞ্জে ১,৭০০ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

  • Reporter Name
  • সময়: ০৭:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৪৮ Time View

মোঃ আঃ মান্নান,
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি ভর্তুকি ও আর্থিক অনুদান বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে স্থানীয় বিএনপির ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন।

আবেদনে বলা হয়েছে, গত বৈশাখ মাসে প্রতিকূল আবহাওয়ায় এলাকার বোরো ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার বিশেষ আর্থিক অনুদান ও কৃষি ভর্তুকি বরাদ্দ দিলেও তা বিতরণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা থেকে বাদ দিয়ে নিজের স্ত্রী, আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন এবং অকৃষকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এর ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়ে আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করা হয়েছে।

আবেদনের সঙ্গে অভিযোগে উল্লেখিত সুবিধাভোগীদের একটি তালিকাও সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য এমদাদুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমার অজান্তেই আমার এবং আমার স্ত্রীর নাম এখানে চলে এসেছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

আবেদনকারীরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে চাঁদপুরে মানববন্ধন
Tag :
জনপ্রিয় নিউজ

স্থানীয় এনজিওকে বাদ দিয়ে সরাসরি প্রকল্প বাস্তবায়ন: স্থানীয়করণের প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন

তাহিরপুরে কৃষি ভর্তুকি বিতরণে অনিয়মের অভিযোগ, ইউএনও বরাবর লিখিত আবেদন

সময়: ০৭:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

মোঃ আঃ মান্নান,
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪নং উত্তর বড়দল ইউনিয়নের ১নং ওয়ার্ডে প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি ভর্তুকি ও আর্থিক অনুদান বিতরণে অনিয়ম, স্বজনপ্রীতি এবং প্রকৃত কৃষকদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত আবেদন জমা দিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের পক্ষে স্থানীয় বিএনপির ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন।

আবেদনে বলা হয়েছে, গত বৈশাখ মাসে প্রতিকূল আবহাওয়ায় এলাকার বোরো ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় সরকার বিশেষ আর্থিক অনুদান ও কৃষি ভর্তুকি বরাদ্দ দিলেও তা বিতরণে অনিয়ম হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য এমদাদুল হক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা থেকে বাদ দিয়ে নিজের স্ত্রী, আত্মীয়স্বজন, ঘনিষ্ঠজন এবং অকৃষকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। এর ফলে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হয়ে আর্থিক সংকটে পড়েছেন বলে দাবি করা হয়েছে।

আবেদনের সঙ্গে অভিযোগে উল্লেখিত সুবিধাভোগীদের একটি তালিকাও সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য এমদাদুল হকের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, “আমার অজান্তেই আমার এবং আমার স্ত্রীর নাম এখানে চলে এসেছে। এ বিষয়ে আমি কিছুই জানি না।”

আবেদনকারীরা অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  দিনাজপুরের বীরগঞ্জে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ