Dhaka ০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে বন্ধ চাতালের নামে চাল সরবরাহের অভিযোগ ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন সাঘাটায় এলজিইডির সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হাম রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে সেনা জোন কমান্ডার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তাহিরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে অসহায় ৩০ পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৯:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • ৩১ Time View

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক,

অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নং উত্তর বড়দল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিগলবাক ও অলীপুর এলাকার বাংলাবাজারে ৩০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে চিড়া, মুড়ি, চিনি, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক মো. আব্দুল মান্নান, তরুণ সাংবাদিক মো. কাইয়ুম বাদশাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মহাসচিব শফিকুল ইসলাম বাবু সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সামর্থ্যবান মানুষের প্রতি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় তাহিরপুর উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হাকিম এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ সহায়তা তাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বরকল ইউনিয়ন প্রবাসী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও মিলনমেলা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তাহিরপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে অসহায় ৩০ পরিবারের মাঝে ত্রাণ ও স্বাস্থ্যসামগ্রী বিতরণ

সময়: ০৯:২৭:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

সুনামগঞ্জ প্রতিনিধি:শফিকুল ইসলাম শফিক,

অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৪ নং উত্তর বড়দল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিগলবাক ও অলীপুর এলাকার বাংলাবাজারে ৩০টি অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ ও জরুরি স্বাস্থ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া ও মহাসচিব শফিকুল ইসলাম বাবুর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রতিটি পরিবারের হাতে চিড়া, মুড়ি, চিনি, খাবার স্যালাইন এবং প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্থানীয় সাংবাদিক মো. আব্দুল মান্নান, তরুণ সাংবাদিক মো. কাইয়ুম বাদশাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংগঠনের চেয়ারম্যান সোলায়মান মিয়া বলেন, “মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

মহাসচিব শফিকুল ইসলাম বাবু সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন ও সামর্থ্যবান মানুষের প্রতি অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় তাহিরপুর উপজেলার ৫ নং বাদাঘাট ইউনিয়নের ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. আব্দুল হাকিম এ উদ্যোগের প্রশংসা করে ভবিষ্যতেও অসহায় মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, এ সহায়তা তাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ১৬ বছরের পাওনা পরিশোধের দাবিতে প্রতিবাদ সমাবেশ