Dhaka ০৫:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তিস্তা নদী ভাঙ্গনে ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য মানববন্ধন

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড় সিংহেশ্বর ১নং ওয়ার্ড টি হেড-এ ডালিয়া পানি উন্নয়ন বিভাগ কর্তৃক ঘোষিত ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য মানববন্ধন করেন এলাকাবাসীগণ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ঝাড় সিংহেশ্বর ১নং ওয়ার্ডে টি-বাধের উপরে শতাধিক নারী-পুরুষ, তরুন ও তরুনী মানববন্ধনে অংশগ্রহন করেন।

জানা যায়, গত (৬ অক্টোবর-২০২৫) ভারী বর্ষনের ফলে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় টি-বাধের উপর দিয়ে পানি প্রাবাহিত হইলে এলাকাবাসীগণ তাৎক্ষনিক ডালিয়া পানি উন্নয়ন বোর্ডেকে অবগত করলে কর্তৃপক্ষ সেখানে জিও ব্যাগ ও টিউব দিয়ে বাধটি রক্ষা করেন।

কয়েক দিনের খরায় তিস্তার পানি কিছুটা নেমে আসায় টি-বাধসহ আশপাশে ফসলি জমি, ঘরবাড়ীর ভাঙ্গনের কবলে পড়লে পানি উন্নয়ন বোর্ড ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য প্রায় ২ হাজার ৫শত জিও ব্যাগ ও টিউব প্রদান করেন নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য।

এ বিষয় অত্র এলাকার বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান জানান, তিস্তা নদীর চর থেকে বালু সংগ্রহ করে জিও ব্যাগ ভর্তি করে ভাঙ্গন প্রতিরোধে কাজটি চলমান অবস্থায় কালীগঞ্জ বিওপি’র সুবেদার আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে চলমান কাজটি বন্ধ করেন।

অত্র এলাকার আঃ হাকিম, ছমির আলী, আজিজুল ইসলাম ও কমলা বেগমসহ আরো অনেকে জানান, বর্তমানে টি বাধটি জিও বালু ব্যাগ দিয়ে কাজটি সম্পন্ন না হইলে আমাদের আবাদী ফসলি জমি ও ঘরবাড়ী বিলিন হওয়ার পথে। যে কোন মুহুর্তে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাইলে আমাদের প্রায় ১০ হাজার পরিবারের লোকজন সহ গবাদি পশু, ঘরবাড়ী ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রহিয়াছে। আমরা প্রতিনিয়তই দুশ্চিন্তার মধ্যে বসবাস করছি। তাই উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের একটাই দাবী আমাদের কাজে যেন কোন বাধা না আসে।

আরও পড়ুনঃ  সরিষাবাড়িতে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্থ ২ পরিবারকে ঢেউ টিন ও চেক বিতরণ

এ ব্যাপারে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন যে, ডালিয়া পানি উন্নয়ন বিভাগ কর্তৃক টি বাধটি ভাঙ্গন প্রতিরোধে ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য সেখানে জিও বালু ব্যাগ ও জিও টিউব বরাদ্দ প্রদান করা হয়েছে। আমি আশা রাখি কাজটি দ্রæত সম্পন্ন হইলে তিস্তা পাড়ের লোকজন নদী ভাঙ্গন কবল হইতে রক্ষা পাবে।

এ প্রসঙ্গে ডিমলা উপজেলার কালীগঞ্জ বিওপি ক্যাম্পের সুবেদার আনোয়ারুল হকের সাথে কাজ বন্ধ করার বিষয় জানতে চাহিলে তিনি জানান নদী থেকে বালু ও মাটি উত্তোলন করার কোন ধরনের নির্দেশনা না থাকায় কাজটি বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান।

মানববন্ধনে এলাকাবাসীগণ আরও জানান, জনস্বার্থে চলমান জিও ব্যাগ দিয়ে ডাম্পিং কাজটি হঠাৎ কালীগঞ্জ বিওপি ক্যাম্পের সুবেদার আনোয়ারুল হক বন্ধ করে দেওয়ায় আমরা টি বাধটি নিয়ে হতাশায় দিন কাটাচ্ছি, জানি না কি স্বার্থের কারনে কাজটি বন্ধ করে দেওয়া হলো।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

তিস্তা নদী ভাঙ্গনে ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য মানববন্ধন

সময়: ১১:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝাড় সিংহেশ্বর ১নং ওয়ার্ড টি হেড-এ ডালিয়া পানি উন্নয়ন বিভাগ কর্তৃক ঘোষিত ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য মানববন্ধন করেন এলাকাবাসীগণ।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ঝাড় সিংহেশ্বর ১নং ওয়ার্ডে টি-বাধের উপরে শতাধিক নারী-পুরুষ, তরুন ও তরুনী মানববন্ধনে অংশগ্রহন করেন।

জানা যায়, গত (৬ অক্টোবর-২০২৫) ভারী বর্ষনের ফলে ভারত থেকে নেমে আসা উজানের ঢলে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় টি-বাধের উপর দিয়ে পানি প্রাবাহিত হইলে এলাকাবাসীগণ তাৎক্ষনিক ডালিয়া পানি উন্নয়ন বোর্ডেকে অবগত করলে কর্তৃপক্ষ সেখানে জিও ব্যাগ ও টিউব দিয়ে বাধটি রক্ষা করেন।

কয়েক দিনের খরায় তিস্তার পানি কিছুটা নেমে আসায় টি-বাধসহ আশপাশে ফসলি জমি, ঘরবাড়ীর ভাঙ্গনের কবলে পড়লে পানি উন্নয়ন বোর্ড ইমারজেন্সি ওয়ার্ক সম্পন্ন করার জন্য প্রায় ২ হাজার ৫শত জিও ব্যাগ ও টিউব প্রদান করেন নদী ভাঙ্গন প্রতিরোধের জন্য।

এ বিষয় অত্র এলাকার বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান জানান, তিস্তা নদীর চর থেকে বালু সংগ্রহ করে জিও ব্যাগ ভর্তি করে ভাঙ্গন প্রতিরোধে কাজটি চলমান অবস্থায় কালীগঞ্জ বিওপি’র সুবেদার আনোয়ারুল হক সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে চলমান কাজটি বন্ধ করেন।

অত্র এলাকার আঃ হাকিম, ছমির আলী, আজিজুল ইসলাম ও কমলা বেগমসহ আরো অনেকে জানান, বর্তমানে টি বাধটি জিও বালু ব্যাগ দিয়ে কাজটি সম্পন্ন না হইলে আমাদের আবাদী ফসলি জমি ও ঘরবাড়ী বিলিন হওয়ার পথে। যে কোন মুহুর্তে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাইলে আমাদের প্রায় ১০ হাজার পরিবারের লোকজন সহ গবাদি পশু, ঘরবাড়ী ব্যাপক ক্ষয়ক্ষতির আশংকা রহিয়াছে। আমরা প্রতিনিয়তই দুশ্চিন্তার মধ্যে বসবাস করছি। তাই উর্দ্বতন কর্তৃপক্ষের নিকট আমাদের একটাই দাবী আমাদের কাজে যেন কোন বাধা না আসে।

আরও পড়ুনঃ  শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন, সভাপতি মাসুদুল আলম দোহা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল