Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
রসুলপুরে হাডুডু খেলার মেগা ফাইনাল অনুষ্ঠিত: পদ্মা টাইগার্স চ্যাম্পিয়ন পূর্ব আটপাড়া হিলফুল ফুজুল ও এলাকাবাসীর উদ্যোগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও লিফলেট বিতরন কর্ণফুলী ফ্রেন্ডস ব্লাড ডোনার ফোরাম ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাতে  চট্টগ্রামের হকি’র উন্নয়নে সহযোগিতার আশ্বাস রাশেদ খাঁনের দাবি: নাসীরুদ্দীন পাটওয়ারী ফোনে ‘সব ফাঁস করে দেবো’ বলে হুমকি দিয়েছেন জামালপুরে অপহরণ মামলা ভিত্তিহীন দাবি গৃহবধূর, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ বদলগাছীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে সম্মাননা তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল টিপিএস (সিজন-৩) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড়ে টিকিট প্রতারণার অভিযোগ, দালাল চক্রের দৌরাত্ম্যে ক্ষুব্ধ যাত্রীরা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল টিপিএস (সিজন-৩) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৭:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
  • ৮ Time View

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

মাদককে না বলুন, সুন্দর সমাজ গড়ুন“—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে তুমুলিয়া সমাজকল্যাণ সংঘের আয়োজনে তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল (টিপিএস) সিজন-৩ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধনী খেলায় তুমুলিয়া সিএফ মুখোমুখি হয় মধ্য খৈকড়া দলের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোঃ শামসুজ্জামান আকন্দ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ সাহাবুল্লাহ সরকার নয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনির হোসেন ফিরোজ

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন মাস্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক মেয়র লুৎফর রহমান আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহমেদ মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার ধারাভাষ্য প্রদান করেন সোলায়মান হোসেন ফ্লাঞ্জি

ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় মধ্য খৈকড়া দলের হয়ে একমাত্র গোলটি করেন দলের এক খেলোয়াড়। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় মধ্য খৈকড়া ১-০ গোলে তুমুলিয়া সিএফকে পরাজিত করে শুভ সূচনা করে।

উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন রেফারি মোঃ ফরহাদ পাঠান। তাকে সহায়তা করেন মোঃ শামীম মিয়াআব্দুল কাইউম

আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তুমুলিয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি মোঃ বুলবুল আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  বকশীগঞ্জে ২০০ অসহায় পরিবারের মাঝে জিআর চাল বিতরণ
Tag :
জনপ্রিয় নিউজ

রসুলপুরে হাডুডু খেলার মেগা ফাইনাল অনুষ্ঠিত: পদ্মা টাইগার্স চ্যাম্পিয়ন

তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল টিপিএস (সিজন-৩) টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

সময়: ০৭:৪১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার:

মাদককে না বলুন, সুন্দর সমাজ গড়ুন“—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কালীগঞ্জে তুমুলিয়া সমাজকল্যাণ সংঘের আয়োজনে তুমুলিয়া প্রিমিয়ার লীগ ফুটবল (টিপিএস) সিজন-৩ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা ওঠে। উদ্বোধনী খেলায় তুমুলিয়া সিএফ মুখোমুখি হয় মধ্য খৈকড়া দলের।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মোঃ শামসুজ্জামান আকন্দ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ সাহাবুল্লাহ সরকার নয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনির হোসেন ফিরোজ

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন মাস্টার, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহিম, সাবেক মেয়র লুৎফর রহমান আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহমেদ মৃধা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হোসেন আকাশসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

খেলার ধারাভাষ্য প্রদান করেন সোলায়মান হোসেন ফ্লাঞ্জি

ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। খেলা শুরুর পাঁচ মিনিটের মাথায় মধ্য খৈকড়া দলের হয়ে একমাত্র গোলটি করেন দলের এক খেলোয়াড়। এরপর নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় মধ্য খৈকড়া ১-০ গোলে তুমুলিয়া সিএফকে পরাজিত করে শুভ সূচনা করে।

উদ্বোধনী ম্যাচ পরিচালনা করেন রেফারি মোঃ ফরহাদ পাঠান। তাকে সহায়তা করেন মোঃ শামীম মিয়াআব্দুল কাইউম

আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। যুবসমাজকে মাদকমুক্ত রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তুমুলিয়া সমাজকল্যাণ সংঘের সভাপতি মোঃ বুলবুল আহমেদ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে যাত্রী ছাউনি ও অবকাঠামো নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি