Dhaka ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান বিশ্বকাপ ম্যাচ দেখতে গিয়ে পদদলনে নিহত ১, আহত অন্তত ৮ জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর সৌদিতে এক বছরে মৃত্যুদণ্ড কার্যকর ১০০ জনে পৌঁছেছে বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী ডাকাতের কথায় নিরপরাধ ব্যবসায়ীকে ফাঁসানোর অভিযোগ, নবীনগরে সংবাদ সম্মেলন হাসপাতালে ঢুকে প্রবাসী ব্যবসায়ীকে পিটুনি, পা ভেঙে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ কাহারোলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১১ জনকে অর্থদণ্ড রেকর্ড গড়ার দৌড়ে রোনালদো, ইতিহাসে নতুন অধ্যায় লেখার সুযোগ ট্রেনের ছাদে ভ্রমণকালে ব্রিজের লোহার সঙ্গে ধাক্কায় যুবক নিহত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দক্ষিণ রাউজানে প্রথমবারের মতো শ্রীশ্রী মা গঙ্গা পূজা আগামীকাল

  • Reporter Name
  • সময়: ১০:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
  • ৯ Time View

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আগামীকাল বুধবার (২৪ জুন) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী মা গঙ্গা পূজা। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় ও ভক্তিমূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পশ্চিম গশ্চি এলাকায় অবস্থিত দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।

আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ। দুপুর ১টা ২৫ মিনিটে সমবেত ভক্তবৃন্দের অংশগ্রহণে নামকীর্তন অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে মহাপ্রসাদ বিতরণ ও গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। বিকেল ৩টায় গীতা পাঠের পূর্ণাহুতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে গীতাপাঠ পরিবেশন করবে টিম শ্যামা। গীতাপাঠক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী সাগর মহাজন। তিনি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির গীতা শিক্ষা নিকেতনের পরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রথমবারের মতো আয়োজিত এ শ্রীশ্রী মা গঙ্গা পূজা দক্ষিণ রাউজানের ধর্মীয় অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে এ আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে সনাতনী সমাজের সর্বস্তরের নারী-পুরুষ, যুবক-যুবতী ও ভক্তবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজা, নামকীর্তন ও মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে আয়োজনকে সফল করার আহ্বান জানানো হয়েছে।

নিবেদক:
দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা কমিটি
পশ্চিম গশ্চি, রাউজান, চট্টগ্রাম

আরও পড়ুনঃ  সংগীত শিল্পী তাহমিনারা রহমান লাইজু সমর্থন গোষ্ঠীর লালন সন্ধ্যা রবিবার,২৮ জুন
Tag :
জনপ্রিয় নিউজ

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ডের বিধান

দক্ষিণ রাউজানে প্রথমবারের মতো শ্রীশ্রী মা গঙ্গা পূজা আগামীকাল

সময়: ১০:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আগামীকাল বুধবার (২৪ জুন) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শ্রীশ্রী মা গঙ্গা পূজা। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে দিনব্যাপী ধর্মীয় ও ভক্তিমূলক নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

পশ্চিম গশ্চি এলাকায় অবস্থিত দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ধর্মপ্রাণ সনাতনী ভক্তবৃন্দের ব্যাপক অংশগ্রহণের প্রত্যাশা করছেন আয়োজকরা।

আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ। দুপুর ১টা ২৫ মিনিটে সমবেত ভক্তবৃন্দের অংশগ্রহণে নামকীর্তন অনুষ্ঠিত হবে। পরে দুপুর ১টা ৪৫ মিনিটে মহাপ্রসাদ বিতরণ ও গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে। বিকেল ৩টায় গীতা পাঠের পূর্ণাহুতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।

অনুষ্ঠানে গীতাপাঠ পরিবেশন করবে টিম শ্যামা। গীতাপাঠক হিসেবে দায়িত্ব পালন করবেন শ্রী সাগর মহাজন। তিনি শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির গীতা শিক্ষা নিকেতনের পরিচালক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্দির পরিচালনা পরিষদের নেতৃবৃন্দ জানান, প্রথমবারের মতো আয়োজিত এ শ্রীশ্রী মা গঙ্গা পূজা দক্ষিণ রাউজানের ধর্মীয় অঙ্গনে নতুন মাত্রা যোগ করবে। ভবিষ্যতে এ আয়োজন আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং ধর্মীয় সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আয়োজকদের পক্ষ থেকে সনাতনী সমাজের সর্বস্তরের নারী-পুরুষ, যুবক-যুবতী ও ভক্তবৃন্দকে অনুষ্ঠানে উপস্থিত থেকে পূজা, নামকীর্তন ও মহাপ্রসাদ গ্রহণের মাধ্যমে আয়োজনকে সফল করার আহ্বান জানানো হয়েছে।

নিবেদক:
দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা কমিটি
পশ্চিম গশ্চি, রাউজান, চট্টগ্রাম

আরও পড়ুনঃ  চাঁদপুরে সাহিত্য সম্মেলনে মোহাম্মদ নাসিরউদ্দীন সাহিত্য পুরস্কার পেলেন ৫ লেখক