Dhaka ০৮:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রাইেভেট শিক্ষিকার বাবার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে গোয়াইনঘাট বিএনপির সংবাদ সম্মেলন রাঙামাটিতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১৪ মামলার পলাতক আসামিসহ ৮ জন গ্রেপ্তার কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন মামলার জেরে উত্তেজনা, নিরাপত্তাহীনতার অভিযোগ জামালপুরে এম এ রশিদ হাসপাতালে চিকিৎসা নিয়ে অভিযোগ, রোগীর মৃত্যুকে ঘিরে উত্তেজনা সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযান: ১০ লাখ টাকার পণ্য জব্দ, কারখানা সিলগালা কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ হোটেল শ্রমিকদের ন্যায্য চুক্তির দাবির আন্দোলনে গভর্নর ক্যাথি হোচুলের সমর্থন ঐক্যবদ্ধ থাকলে শক্তি বাড়ে, ইউনিয়নের অর্জন সামনে আনার আহ্বান হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা: মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

  • Reporter Name
  • সময়: ০৮:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬
  • ১২ Time View

মিলন বৈদ্য শুভ,
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর এলাকায় গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ বিতরণ কর্মসূচি আয়োজন করেছেন সমাজসেবক, শিক্ষানুরাগী, মানবাধিকার সংগঠক ও সাবেক ছাত্রনেতা খোরশেদ আলম ফারুকী।

সম্প্রতি রাজাভুবন উচ্চ বিদ্যালয়ের হলরুমে তাঁর সার্বিক তত্ত্বাবধানে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় দক্ষিণ রাজানগর, লালানগরের একাংশ এবং পারুয়া এলাকার একাংশের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মেজর মুহাম্মদ হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী বখতেয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ফয়জুল ইসলাম, বিএনপি নেতা নুরুল আলম, মোহাম্মদ কাউসার, চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এজলাস, শিক্ষক নজরুল ইসলাম, ওয়ান ব্যাংকের স্বত্বাধিকারী মোহাম্মদ রাশেদ, যুবদল নেতা মোহাম্মদ মিজান, মোহাম্মদ পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে মানবিক দায়িত্ববোধ থেকে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুর্যোগ মোকাবিলা সহজ হয় এবং সমাজে মানবিকতা ও সহমর্মিতার বন্ধন আরও শক্তিশালী হয়।

আয়োজক খোরশেদ আলম ফারুকী বলেন, “গরিব, অসহায় ও দুস্থ মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করাই আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এলাকার সুবিধাবঞ্চিত ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা করব।”

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

আরও পড়ুনঃ  অন্ধ স্ত্রীকে নিয়ে রাস্তায় , রাস্তায় সাহায্য তুলে ছাইদুল
Tag :
জনপ্রিয় নিউজ

নোয়াখালীতে স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্ত প্রাইেভেট শিক্ষিকার বাবার ফাঁসির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ

দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ

সময়: ০৮:৪৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬