Dhaka ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায় রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ, করলেন দিনাজপুর-১ এমপি আলহাজ্ব মো মনজুরুল ইসলাম কুর্দিস্তান থেকেও মার্কিন সেনা প্রত্যাহার শুরু হংকংয়ে রপ্তানি বাড়াতে তৈরি পোশাকের বাইরে নতুন পণ্যে জোর বাংলা কিউআরে লেনদেনের গতি বাড়ছে, সপ্তাহে ছাড়িয়েছে ৭০০ কোটি টাকা তৃতীয় অধিবেশনে ৩৫ সংসদীয় কমিটি গঠন-পুনর্গঠন আজকের স্বর্ণের দাম: ভরিতে আরও কমল ১১০৮ টাকা বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয় বেলারুশ-মরক্কো-সৌদি আরব থেকে ১ লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার র‍্যাব বিলুপ্ত, এসআরবি আইন ২০২৬ সংসদে পাস
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

  • Reporter Name
  • সময়: ০৭:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ Time View

গোকুল চন্দ্র রায়,
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দলের কঠিন সময়, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার দাবি রয়েছে বীরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য এবং উপজেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আক্কাস আলীর। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ত্যাগ, সাহস ও দলের প্রতি আনুগত্যকে নিজের রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরছেন তিনি।

দলের দুঃসময়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের কাছে তিনি পরিচিত মুখ। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতিতেও মাঠে থাকার অভিজ্ঞতাকে সামনে রেখে এবার আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছেন তিনি।

রাজনীতির পাশাপাশি জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন আক্কাস আলী। তিনি বীরগঞ্জ উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আক্কাস আলীর সমর্থকদের ভাষ্য, দলের সুসময়ে নয়, বরং দুঃসময়ে যারা সংগঠনের পাশে থেকে রাজপথে সক্রিয় ছিলেন, তাদের রাজনৈতিক ত্যাগ ও ভূমিকা মূল্যায়নের সময় এসেছে। তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে আক্কাস আলী বীরগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে আগ্রহী।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আক্কাস আলী বলেন, “দলের কঠিন সময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম। মানুষের সুখ-দুঃখেও পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব বীরগঞ্জ গড়ে তুলতে কাজ করতে চাই।”

তিনি আসন্ন নির্বাচনে বীরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস
Tag :
জনপ্রিয় নিউজ

সিসিটিভিতে ধরা পড়ল ট্রাক, গলাচিপায় গরু চুরির ঘটনায় ‘লিটন ট্রান্সপোর্ট’ আলোচনায়

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি

সময়: ০৭:১০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

গোকুল চন্দ্র রায়,
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দলের কঠিন সময়, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার দাবি রয়েছে বীরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য এবং উপজেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আক্কাস আলীর। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ত্যাগ, সাহস ও দলের প্রতি আনুগত্যকে নিজের রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরছেন তিনি।

দলের দুঃসময়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের কাছে তিনি পরিচিত মুখ। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতিতেও মাঠে থাকার অভিজ্ঞতাকে সামনে রেখে এবার আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছেন তিনি।

রাজনীতির পাশাপাশি জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন আক্কাস আলী। তিনি বীরগঞ্জ উপজেলা রিকশা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আক্কাস আলীর সমর্থকদের ভাষ্য, দলের সুসময়ে নয়, বরং দুঃসময়ে যারা সংগঠনের পাশে থেকে রাজপথে সক্রিয় ছিলেন, তাদের রাজনৈতিক ত্যাগ ও ভূমিকা মূল্যায়নের সময় এসেছে। তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে আক্কাস আলী বীরগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে আগ্রহী।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আক্কাস আলী বলেন, “দলের কঠিন সময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম। মানুষের সুখ-দুঃখেও পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব বীরগঞ্জ গড়ে তুলতে কাজ করতে চাই।”

তিনি আসন্ন নির্বাচনে বীরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

আরও পড়ুনঃ  সাপাহারে শিক্ষক আছেন ১৫ জন, কাগজে শিক্ষার্থী ২৯৯; মাদ্রাসায় গিয়ে মিলল মাত্র ৪ জন