Dhaka ০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
নভেম্বরে পড়বে হালকা শীত অহংকারের শেষ ঠিকানা মাটির ঘর মা-বাবার আশ্রয়হীন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সোহানার পাশে দাঁড়ালেন নরসিংদীর জেলা প্রশাসক বুড়ির বাঁধে শুরু ঐতিহ্যবাহী মাছ শিকার উৎসব, ঢল নেমেছে হাজারো মানুষের বুড়িচংয়ে পুলিশের অভিযান, ৫ কেজি গাঁজাসহ আটক ৫ রাগদৈল ইসলামিয়া আলিম মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ ডোমারে সীরাত ও দোয়া মাহফিলে হামলার অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন চাঁদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন, পুড়েছে দুই লাখ টাকার আসবাবপত্র ভারত থেকে আমদানি করা ১৩৫ টন চালে আফলাটক্সিন, বাকি চালের মান যাচাইয়ের দাবি তাহিরপুরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের নতুন কমিটি ঘোষণা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দিনাজপুরে খেলাঘরের চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম স্মরণসভা

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব হলরুমে স্মরণ সভার আয়োজন করে দিনাজপুর জেলা খেলাঘর। সভায় জেলার বিভিন্ন আসরের অর্ধশত শিশু-কিশোর উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের সভাপতি অধ‍্যাপক জলিল আহমেদ। আলোচনায় অংশ নেন কেন্দ্রিয় সম্পাদকমন্ডলির সদস্য মাহবুবুর রহমান শিপন, কেন্দ্রিয় সদস‍্য নুরুল মতিন সৈকত, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রমথেশ শীল, উপদেষ্টা অ‍্যাডভোকেট মেহেরুল ইসলাম, উপদেষ্টা রেজাউর রহমান রেজু, সহসভাপতি শহিদুল ইসলাম, প্রগতি লেখক সংঘ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মামুন রুমি, উদীচী দিনাজপুর জেলা সংসদের সম্পাদকমন্ডলির সদস‍্য শুক্লা সাহা, খেলাঘর দিনাজপুর জেলা কমিটির সম্পাদকমন্ডলির সদস‍্য মুক্তা মাহবুবা, কবি ও সাংবাদিক শৈশব রাজু, মনিমেলার ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসমিন আরা রানু, সদালাপের সাধারণ সম্পাদক দুর্যোধন রায়, বিরল ফরক্কাবাদের দীপ্তি খেলাঘর আসরের সদস্য শাহরিয়ার শাহেদ, বড়ইলের ধরণী খেলাঘর আসরের সভাপতি নীপা খাতুন, ফুলবাড়ীর মৃত্তিকা খেলাঘর আসরের সভাপতি মোহাম্মদ নাসিম, ছয়রাস্তামোড়ের রূপকথা আসরের সদস্য অনুশ্রী রায় প্রমুখ।

সভার শুরুতে মাহফুজা খানমের স্মৃতি স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদক মাহফুজা খানমের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে শিশু-কিশোররা কবিতা ও ছড়া আবৃত্তি করেন।

আলোচনাকালে বক্তরা বলেন, ‘অধ্যাপক মাহফুজা খানম নানা পরিচয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন শিশুদের জন্য নিবেদিত প্রাণ। সারাজীবন শিশু-কিশোরদের জন্য নিরাপদ পৃথিবী গড়তে কাজ করেছেন।

বিজ্ঞানমনস্ক জাতি ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে অগ্রণীভুমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব প্রগতিশীল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।

উল্লেখ, অধ্যাপক মাহফুজা খানম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদের (ডাকসু) দ্বিতীয় নারী ভিপি ছিলেন। অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধে।

আরও পড়ুনঃ  নরসিংদীর পলাশে ১২ বছরের সিফাত নিখোঁজ, সন্ধান চায় পরিবার

শিক্ষকতার পাশাপাশি তিনি মানিকগঞ্জ সমিতি, পেশাজীবী নারী সমাজ, খেলাঘর, বিশ্ব শিক্ষক ফেডারেশন, ইতিহাস একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

ছিলেন বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক। ২০২১ সালে একুশে পদক সম্মাননা লাভ করেন।

গত ১২ আগস্ট বার্ধক্যজনিত কারণে ৮০ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

Tag :
জনপ্রিয় নিউজ

নভেম্বরে পড়বে হালকা শীত

দিনাজপুরে খেলাঘরের চেয়ারপার্সন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম স্মরণসভা

সময়: ০৭:১৬:২৭ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫

মো:মেহেদী হাসান ফুয়াদ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

কেন্দ্রীয় খেলাঘর আসরের চেয়ারপারসন বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব হলরুমে স্মরণ সভার আয়োজন করে দিনাজপুর জেলা খেলাঘর। সভায় জেলার বিভিন্ন আসরের অর্ধশত শিশু-কিশোর উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা খেলাঘরের সভাপতি অধ‍্যাপক জলিল আহমেদ। আলোচনায় অংশ নেন কেন্দ্রিয় সম্পাদকমন্ডলির সদস্য মাহবুবুর রহমান শিপন, কেন্দ্রিয় সদস‍্য নুরুল মতিন সৈকত, জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রমথেশ শীল, উপদেষ্টা অ‍্যাডভোকেট মেহেরুল ইসলাম, উপদেষ্টা রেজাউর রহমান রেজু, সহসভাপতি শহিদুল ইসলাম, প্রগতি লেখক সংঘ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক মামুন রুমি, উদীচী দিনাজপুর জেলা সংসদের সম্পাদকমন্ডলির সদস‍্য শুক্লা সাহা, খেলাঘর দিনাজপুর জেলা কমিটির সম্পাদকমন্ডলির সদস‍্য মুক্তা মাহবুবা, কবি ও সাংবাদিক শৈশব রাজু, মনিমেলার ভারপ্রাপ্ত সভাপতি ইয়াসমিন আরা রানু, সদালাপের সাধারণ সম্পাদক দুর্যোধন রায়, বিরল ফরক্কাবাদের দীপ্তি খেলাঘর আসরের সদস্য শাহরিয়ার শাহেদ, বড়ইলের ধরণী খেলাঘর আসরের সভাপতি নীপা খাতুন, ফুলবাড়ীর মৃত্তিকা খেলাঘর আসরের সভাপতি মোহাম্মদ নাসিম, ছয়রাস্তামোড়ের রূপকথা আসরের সদস্য অনুশ্রী রায় প্রমুখ।

সভার শুরুতে মাহফুজা খানমের স্মৃতি স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর সাধারণ সম্পাদক মাহফুজা খানমের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে শিশু-কিশোররা কবিতা ও ছড়া আবৃত্তি করেন।

আলোচনাকালে বক্তরা বলেন, ‘অধ্যাপক মাহফুজা খানম নানা পরিচয়ে আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন শিশুদের জন্য নিবেদিত প্রাণ। সারাজীবন শিশু-কিশোরদের জন্য নিরাপদ পৃথিবী গড়তে কাজ করেছেন।

বিজ্ঞানমনস্ক জাতি ও কুসংস্কারমুক্ত সমাজ গঠনে অগ্রণীভুমিকা পালন করেছেন। মহান মুক্তিযুদ্ধসহ বাংলাদেশের সব প্রগতিশীল আন্দোলনে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তিনি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।

উল্লেখ, অধ্যাপক মাহফুজা খানম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিয় ছাত্র সংসদের (ডাকসু) দ্বিতীয় নারী ভিপি ছিলেন। অংশ নিয়েছেন মহান মুক্তিযুদ্ধে।

আরও পড়ুনঃ  নজরুল-সিঁথির মৃত্যুদণ্ডের সঙ্গে ভাইরাল ভিডিওর সম্পর্ক নেই, জানাল সৌদি কর্তৃপক্ষ