Dhaka ০২:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
স্টার্কের তোপে ফের ব্যাটিং বিপর্যয়, ম্যাকাই টেস্টে চাপে বাংলাদেশ রংপুরে বাংলাদেশ প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল লালমনিরহাট জেলা ও এখন ধর্ষণের দীক থেকে এগিয়ে প্রতিবেশী দাদা গ্রে-প্তার দৌলতপুর বিয়ের কয়েক ঘণ্টা পর রাতে নিজ বাড়ির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে জ্বালানি সংকটে চট্টগ্রামের ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ; উৎপাদন কমেছে আরো ৭টিতে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

দুদক কমিশনার হিসেবে ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া নিয়োগ পেয়েছেন

  • Reporter Name
  • সময়: ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২০ Time View

হাকিকুল ইসলাম খোকন,মো. নাসির,বাপসনিউজ:

দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের অভিজ্ঞ কর প্রশাসক ড.সাজ্জাদ হোসেন ভূঁইয়া। কর প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা, জবাবদিহিতা ও আর্থিক অপরাধসংক্রান্ত বিষয়ে দীর্ঘ কর্ম-অভিজ্ঞতার পর দেশের দুর্নীতিবিরোধী সংস্থার গুরুত্বপূর্ণ এই দায়িত্বে এলেন তিনি।
ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের ট্যাক্স ক্যাডারে যোগ দেন। কর্মজীবনের দীর্ঘ সময়ে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেন এবং পরে কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরির আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) সিনিয়র কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন বলে জানা যায়।খবর আইবিএননিউজ।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর্থিক প্রতিবেদনের মান, করপোরেট স্বচ্ছতা, হিসাবের জবাবদিহিতা এবং নিয়ন্ত্রক কাঠামো বিষয়ে তাঁর অভিজ্ঞতা দুদকের নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রায় পাঁচ মাস নেতৃত্বশূন্য থাকার পর দুদকে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেওয়া হলো। গত ৩ মার্চ তৎকালীন চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগের পর কমিশনের নীতিনির্ধারণী কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের ফলে অনুসন্ধান, তদন্ত ও নীতিগত সিদ্ধান্তে গতি ফিরবে—এমন প্রত্যাশা রয়েছে।
বাংলাদেশের কর প্রশাসন থেকে উঠে আসা একজন অভিজ্ঞ কর্মকর্তার দুদক কমিশনার হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আয়কর প্রশাসন, সম্পদ-সম্পর্কিত তথ্য বিশ্লেষণ, আর্থিক অনিয়ম শনাক্তকরণ এবং অর্থ পাচার প্রতিরোধে তাঁর অভিজ্ঞতা দুর্নীতির জটিল আর্থিক মামলাগুলোতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
শুভেচ্ছাবার্তা
দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃনাসির।
তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, মেধা ও পেশাগত দক্ষতা দুর্নীতি প্রতিরোধ, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার পরিবেশ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সবার।
নতুন দায়িত্বে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মোঃনাসির ।

আরও পড়ুনঃ  কলকাতার অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে
Tag :
জনপ্রিয় নিউজ

স্টার্কের তোপে ফের ব্যাটিং বিপর্যয়, ম্যাকাই টেস্টে চাপে বাংলাদেশ

দুদক কমিশনার হিসেবে ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া নিয়োগ পেয়েছেন

সময়: ০৯:৫৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,মো. নাসির,বাপসনিউজ:

দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের অভিজ্ঞ কর প্রশাসক ড.সাজ্জাদ হোসেন ভূঁইয়া। কর প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা, জবাবদিহিতা ও আর্থিক অপরাধসংক্রান্ত বিষয়ে দীর্ঘ কর্ম-অভিজ্ঞতার পর দেশের দুর্নীতিবিরোধী সংস্থার গুরুত্বপূর্ণ এই দায়িত্বে এলেন তিনি।
ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের ট্যাক্স ক্যাডারে যোগ দেন। কর্মজীবনের দীর্ঘ সময়ে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করেন এবং পরে কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারি চাকরির আগে তিনি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশে (আইসিবি) সিনিয়র কর্মকর্তা হিসেবেও কর্মরত ছিলেন বলে জানা যায়।খবর আইবিএননিউজ।
বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আর্থিক প্রতিবেদনের মান, করপোরেট স্বচ্ছতা, হিসাবের জবাবদিহিতা এবং নিয়ন্ত্রক কাঠামো বিষয়ে তাঁর অভিজ্ঞতা দুদকের নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রায় পাঁচ মাস নেতৃত্বশূন্য থাকার পর দুদকে নতুন চেয়ারম্যান ও দুই কমিশনার নিয়োগ দেওয়া হলো। গত ৩ মার্চ তৎকালীন চেয়ারম্যান ও দুই কমিশনার পদত্যাগের পর কমিশনের নীতিনির্ধারণী কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছিল। নতুন কমিশনের দায়িত্ব গ্রহণের ফলে অনুসন্ধান, তদন্ত ও নীতিগত সিদ্ধান্তে গতি ফিরবে—এমন প্রত্যাশা রয়েছে।
বাংলাদেশের কর প্রশাসন থেকে উঠে আসা একজন অভিজ্ঞ কর্মকর্তার দুদক কমিশনার হওয়াকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। আয়কর প্রশাসন, সম্পদ-সম্পর্কিত তথ্য বিশ্লেষণ, আর্থিক অনিয়ম শনাক্তকরণ এবং অর্থ পাচার প্রতিরোধে তাঁর অভিজ্ঞতা দুর্নীতির জটিল আর্থিক মামলাগুলোতে কার্যকর ভূমিকা রাখতে পারে।
শুভেচ্ছাবার্তা
দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়ায় ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃনাসির।
তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, মেধা ও পেশাগত দক্ষতা দুর্নীতি প্রতিরোধ, আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতার পরিবেশ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সবার।
নতুন দায়িত্বে তাঁর সর্বাঙ্গীণ সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।
অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মোঃনাসির ।

আরও পড়ুনঃ  চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গিরকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাজেদুর