Dhaka ১২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল লালমনিরহাট জেলা ও এখন ধর্ষণের দীক থেকে এগিয়ে প্রতিবেশী দাদা গ্রে-প্তার দৌলতপুর বিয়ের কয়েক ঘণ্টা পর রাতে নিজ বাড়ির অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পড়ে ১০ বছরের শিশু নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে জ্বালানি সংকটে চট্টগ্রামের ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ; উৎপাদন কমেছে আরো ৭টিতে ৬ মাসে চট্টগ্রামে ৩২৯ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে প্রশংসায় ভাসছেন মন্ত্রি মীর হেলাল কালিয়াকৈরে মৌচাক এলাকায় মহাসড়কে দুর্ঘটনা এড়াতে ফুটওভার ব্রিজের নির্মাণের দাবিতে অবরোধ ও বিক্ষোভ স্থানীয় বাসিন্দারা লতিফ ছাত্রাবাসে শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি উদ্বোধন কালিয়াকৈরে তীব্র গ্যাস সংকটে পোশাক শিল্প কারখানা উৎপাদনে অচল হাজারো শ্রমিক বেকার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন

  • Reporter Name
  • সময়: ০৯:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ২৬ Time View

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা , প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল আরোহী এক শ্রমিক সর্দার পাখি নামে এক ব্যক্তির শরীরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাখি নামের ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে হোসাইন মো. আসাদুজ্জামান টুটুল (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। টুটুল কয়াভবানীপুর গ্রামের মৃত আফতাব মন্ডলের ছেলে।

শনিবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পাখি উপজেলার কয়াভবানীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি কোলা ইউনিয়ন শ্রমিক সর্দার হিসেবে কাজ করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পাখি তাঁর সহযোগী রবিউলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বদলগাছী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজ এলাকায় আসাদুজ্জামান টুটুল তাঁদের মোটরসাইকেলে ওঠেন। পরে মধ্যপুখুরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। এ সময় পাখির সঙ্গে টুটুলের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে টুটুল পলিথিনে মোড়ানো পেট্রোলসদৃশ তরল পদার্থ পাখির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। আগুনে পাখির শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পর টুটুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘অভিযোগের ঘটনায় আসাদুজ্জামান টুটুলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ এর আগে মাদকসহ টুটুলকে গ্রেপ্তার করে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য
Tag :
জনপ্রিয় নিউজ

পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন

পেট্রোল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার অভিযোগ, রাজশাহী মেডিক্যালে চিকিৎসাধীন

সময়: ০৯:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু নওগাঁ জেলা , প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে মোটরসাইকেল আরোহী এক শ্রমিক সর্দার পাখি নামে এক ব্যক্তির শরীরে পেট্রোলসদৃশ তরল পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাখি নামের ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া করে হোসাইন মো. আসাদুজ্জামান টুটুল (৫৬) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। টুটুল কয়াভবানীপুর গ্রামের মৃত আফতাব মন্ডলের ছেলে।

শনিবার (২২ আগস্ট) দুপুর দুইটার দিকে উপজেলার কোলা ইউনিয়নের মধ্যপুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পাখি উপজেলার কয়াভবানীপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি কোলা ইউনিয়ন শ্রমিক সর্দার হিসেবে কাজ করেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পাখি তাঁর সহযোগী রবিউলকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বদলগাছী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে আধাইপুর ইউনিয়নের বিষ্ণুপুর ব্রিজ এলাকায় আসাদুজ্জামান টুটুল তাঁদের মোটরসাইকেলে ওঠেন। পরে মধ্যপুখুরিয়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। এ সময় পাখির সঙ্গে টুটুলের কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে টুটুল পলিথিনে মোড়ানো পেট্রোলসদৃশ তরল পদার্থ পাখির শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ। আগুনে পাখির শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ঘটনার পর টুটুল পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাঁকে ধাওয়া করে আটক করেন। পরে তাঁকে বদলগাছী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘অভিযোগের ঘটনায় আসাদুজ্জামান টুটুলকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’ এর আগে মাদকসহ টুটুলকে গ্রেপ্তার করে মাদক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।

আরও পড়ুনঃ  আদমদীঘিতে শয়নকক্ষে তালা দেওয়াকে কেন্দ্র করে পাল্টাপাল্টি অভিযোগ, তদন্তে পুলিশ