Dhaka ০৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কমিটি নবীন-প্রবীণ নেতৃত্বের সমন্বয়ে দ্রুত পুনঃগঠনের লক্ষ্যে আব্দুস সালাম ভূঁইয়ার বিশেষ আবেদন সাবেক মন্ত্রী শফিকুল গাণি স্বপনের ১৭তম মৃত্যুবার্ষিকী পঞ্চগড় ১৮ বিজিবির উদ্যোগে বেকার যুবকদের ‘ইলেকট্রিক হাউস ওয়্যারিং’ প্রশিক্ষণ শুরু চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা দেবিদ্বারের ধামতী (দঃ) ইউনিয়ন ভূমি অফিসের নায়েব ফিরোজের রাজত্বে ভূমি অফিস ডুমুরিয়ায় দুটি খাল খননে অনিয়ম ঃ ১ কোটি ৩৬ লাখ টাকা ফেরত বাধ্য হল প্রশাসন জলাবদ্ধতা নিরসনে খনন করা খালের পাড়ে রোপনকৃত চারা জলমগ্ন চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারীতে আশেকানে মাইজভাণ্ডারী ঐক্য পরিষদের জশনে জুলুছে ঈদ-এ-মিলাদুন্নবী (দঃ) অনুষ্ঠিত হয়েছে বৌলাই নদীতে নিখোঁজের ৪২ ঘণ্টা পর শিশু পর্যটক রুকাইয়ার মরদেহ উদ্ধার খুলনার পাইকগাছায় কপিলমুনিতে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে এক ছাত্রী গুরুতর আহত হয়েছে
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ভূরুঙ্গামারীতে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই মোবাইল জব্দ, আটক ১

  • Reporter Name
  • সময়: ০৯:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • ১৪ Time View

রাহিজুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোঃ এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোঃ এনামুল হক অন্তরের বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা অবস্থায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা মোবাইলের মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত ফোন রয়েছে। উদ্ধারকৃত মোবাইলের আনুমানিক অবৈধ সিজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
পুলিশের দাবি, শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইলের অবৈধ কেনাবেচা চলে আসছিল। দেশের বিভিন্ন স্থান, বিশেষ করে রংপুর ও ঢাকা থেকে ব্যবসায়ীরা সেখানে এসে এসব মোবাইল কিনে নিয়ে যেতেন বলে তথ্য পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকা থেকে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন একটি ভারতীয়-বাংলাদেশি চোরাচালান চক্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করত। এসব অবৈধ ও নিবন্ধনবিহীন আইএমইআইযুক্ত মোবাইল দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামানের সমন্বয়ে পুলিশের একটি দল অংশ নেয়। পাশাপাশি কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মোঃ মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “আসাদমোড় দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। বিজিবির সহায়তায় সুপরিকল্পিতভাবে যৌথ অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক
Tag :
জনপ্রিয় নিউজ

বদলগাছী হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন; টয়লেটের নাজুক দশায় অসন্তোষ প্রকাশ

ভূরুঙ্গামারীতে বিজিবি-পুলিশের যৌথ অভিযানে ১৩ লাখ টাকার ভারতীয় চোরাই মোবাইল জব্দ, আটক ১

সময়: ০৯:০৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬

রাহিজুল, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোঃ এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মোঃ এনামুল হক অন্তরের বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা অবস্থায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়। জব্দ করা মোবাইলের মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত ফোন রয়েছে। উদ্ধারকৃত মোবাইলের আনুমানিক অবৈধ সিজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।
পুলিশের দাবি, শিলখুড়ি ইউনিয়নের আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইলের অবৈধ কেনাবেচা চলে আসছিল। দেশের বিভিন্ন স্থান, বিশেষ করে রংপুর ও ঢাকা থেকে ব্যবসায়ীরা সেখানে এসে এসব মোবাইল কিনে নিয়ে যেতেন বলে তথ্য পাওয়া গেছে।
আইনশৃঙ্খলা বাহিনী আরও জানায়, সীমান্তবর্তী ভারতের বিভিন্ন এলাকা থেকে চুরি বা ছিনতাই হওয়া মোবাইল ফোন একটি ভারতীয়-বাংলাদেশি চোরাচালান চক্রের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করত। এসব অবৈধ ও নিবন্ধনবিহীন আইএমইআইযুক্ত মোবাইল দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
অভিযানে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুঙ্গামারী থানার এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামানের সমন্বয়ে পুলিশের একটি দল অংশ নেয়। পাশাপাশি কুড়িগ্রাম-২২ বিজিবির অধীন ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মোঃ মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযানে সহযোগিতা করে।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “আসাদমোড় দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের আখড়ায় পরিণত হয়েছিল। বিজিবির সহায়তায় সুপরিকল্পিতভাবে যৌথ অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়েছে। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন