Dhaka ১১:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ছাত্রকে মারধর করলো জুয়াড়ি খুলনায় কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মেধাবী শিক্ষার্থী ফাতেমা আক্তার মাহমুদা এলএলবি ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ জাবেদ কাউছার সবুজের ৫৩তম জন্মদিন উদযাপন খুলনা রেঞ্জ ডিআইজি উপস্থিতিতে খুলনা জেলার শিরোমণি পুলিশ লাইন্স এ “বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত  কালীগঞ্জে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন ও দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার প্রথম পর্ব সম্পন্ন নীলফামারী আদালতে এসিতে শর্টসার্কিট, অল্পের জন্য রক্ষা পেল বড় অগ্নিকাণ্ড শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন সিএমপির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সেবাবান্ধব পুলিশ গঠনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নওগাঁর বদলগাছীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও কর্মহীন নারীদের সেলাই মেশিন বিতরণ

  • Reporter Name
  • সময়: ১১:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১১ Time View

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং কর্মহীন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় বদলগাছী উপজেলায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, বদলগাছীতে ইতোমধ্যে ২৫০ জন মাদকসেবী ও মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার কর্তৃক বরাদ্দকৃত নগদ অর্থ, চেক, বাইসাইকেল ও সেলাই মেশিন প্রকৃত উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ৩৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক স্তরের ১২৬ জন, মাধ্যমিক স্তরের ৭৬ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থীকে মাথাপিছু ৩ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এছাড়াও ২৫ জন কর্মহীন নারীর মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  রাউজান ফকিরহাটে বর্ণাঢ্য আয়োজনে উল্টো রথযাত্রা সম্পন্ন

একই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত অনুদানের ১৮ জন দুঃস্থ ও অসহায় ব্যক্তির মাঝে ১০ হাজার টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি সমাপনী বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Tag :
জনপ্রিয় নিউজ

ছাত্রকে মারধর করলো জুয়াড়ি

নওগাঁর বদলগাছীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল-শিক্ষাবৃত্তি ও কর্মহীন নারীদের সেলাই মেশিন বিতরণ

সময়: ১১:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬

মোঃ সারোয়ার হোসেন অপু
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি এবং কর্মহীন নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় বদলগাছী উপজেলায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বদলগাছী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী, বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। তিনি জানান, বদলগাছীতে ইতোমধ্যে ২৫০ জন মাদকসেবী ও মাদক কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সরকার কর্তৃক বরাদ্দকৃত নগদ অর্থ, চেক, বাইসাইকেল ও সেলাই মেশিন প্রকৃত উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে ৩৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া প্রাথমিক স্তরের ১২৬ জন, মাধ্যমিক স্তরের ৭৬ জন এবং উচ্চ মাধ্যমিক স্তরের ৫১ জন শিক্ষার্থীকে মাথাপিছু ৩ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এছাড়াও ২৫ জন কর্মহীন নারীর মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  রাজবাড়ী জেলা কারাগারে হাজতির মৃত্যু