Dhaka ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা ‘সর্বজন তুষ্টির বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকবে’ : ড. সালেহউদ্দিন আহমেদ নিউইয়র্কে ফিফা মিউজিয়াম : এক ছাদের নিচে বিশ্বকাপের ইতিহাস নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দিচ্ছে সরকার : ধর্মমন্ত্রী ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় আতঙ্ক: নিখোঁজ ১১ হাজারের বেশি মানুষ আম বাণিজ্যে গতি আনতে রাজশাহীতে শনিবারও খোলা থাকবে ব্যাংকের শাখা মার্কেটিং বিভাগে নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, আবেদন অনলাইনে জেন্ডায়ার পরনে ‘ব্যবহৃত’ টি-শার্ট, দাম মাত্র ৩৫ ডলার! সংসদে মুজিবুর রহমান ইকবালের প্রশ্ন: ‘মদ খেতেও নাকি লাইসেন্স লাগে, এটা কোন দেশের আইন’
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ

  • Reporter Name
  • সময়: ০৮:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
  • ৯ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলা পৌর এলাকার ৮নং ওয়ার্ডে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বিবাদী সুবাস চন্দ্র দাসের বিরুদ্ধে।

বাদী বিবেকানন্দ দাস জানান, লোহাগড়া পৌর এলাকার ৯৬ নং কচুবাড়িয়া মৌজায় মোট ৩৫টি দাগে ৫ একর ৯৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। এ সংক্রান্ত নিম্ন আদালতের রায় বাতিল চেয়ে তিনি ২০২৫ সালের ২৮ জুলাই মহামান্য হাইকোর্টে মামলা (নং-২৭৯৮) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান উক্ত মামলায় রুল জারি করে শুনানি শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমির দখল ও অবস্থান বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়, ওই নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে আরএস ১২৩৭ নং দাগের প্রায় ২০ শতাংশ জমিতে জোরপূর্বক পাকা দালান ও অগভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন বিবাদী সুবাস চন্দ্র দাস। বাদী বাধা দিলে তিনি নির্মাণ কাজ অব্যাহত রাখেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুবাস চন্দ্র দাস বলেন, তিনি হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি জানেন না।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  খাস জায়গায় দোকান ঘর তুলে চান শিক্ষক, বাঁধা দেয়ার কাল হলো বিএনপি নেতার
Tag :
জনপ্রিয় নিউজ

কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা

নড়াইলের লোহাগড়ায় হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের অভিযোগ

সময়: ০৮:৪১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলা পৌর এলাকার ৮নং ওয়ার্ডে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে বিবাদী সুবাস চন্দ্র দাসের বিরুদ্ধে।

বাদী বিবেকানন্দ দাস জানান, লোহাগড়া পৌর এলাকার ৯৬ নং কচুবাড়িয়া মৌজায় মোট ৩৫টি দাগে ৫ একর ৯৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। এ সংক্রান্ত নিম্ন আদালতের রায় বাতিল চেয়ে তিনি ২০২৫ সালের ২৮ জুলাই মহামান্য হাইকোর্টে মামলা (নং-২৭৯৮) দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।

হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান উক্ত মামলায় রুল জারি করে শুনানি শেষ না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমির দখল ও অবস্থান বিষয়ে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

অভিযোগে বলা হয়, ওই নির্দেশ অমান্য করে বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টার দিকে আরএস ১২৩৭ নং দাগের প্রায় ২০ শতাংশ জমিতে জোরপূর্বক পাকা দালান ও অগভীর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন বিবাদী সুবাস চন্দ্র দাস। বাদী বাধা দিলে তিনি নির্মাণ কাজ অব্যাহত রাখেন বলেও অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে সুবাস চন্দ্র দাস বলেন, তিনি হাইকোর্টের নিষেধাজ্ঞার বিষয়টি জানেন না।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  জন্ম ও মৃত্যু নিবন্ধনে বরিশাল বিভাগের শ্রেষ্ঠ ইউএনও আবুজর ইজাজুল হক, প্রথম গলাচিপা উপজেলা