
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্,নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি :
“স্বাস্থ্যই সকল সুখের মূল”
– এই স্লোগানকে সামনে রেখে, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন সাহারপাড় গ্রামের মরহুম আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহমেদের স্মরণ, ও রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস এর আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে ।
আজ শনিবার সকাল থেকে বিকাল ৯ টা থেকে ৪ পর্যন্ত, সাহারপাড় ঈদগাহ মাঠ প্রাঙ্গনে অত্র এলাকার বিভিন্ন বয়সের প্রায় ১২, শতাধিক দারিদ্র ও অসহায় রোগীদের সেবায়, নারী-পুরুষকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে ।
সাহারপাড় গ্রামের মরহুম আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহমেদের পরিবার বর্গের সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ও রোটারী ক্লাব অব ব্রাহ্মণবাড়িয়া তিতাস হাসপাতালের চিকিৎসক টিমের সহায়তায় বিনামূল্যে চিকিৎসা সেবার ঔষধ বিতরণ কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.আর. মুজিব,, শিবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস.এম. রউফ,চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন চৌধুরী,শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল কবির , শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন কবির, শিবপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি রুকন উদ্দিন,শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, শিবপুর ইউনিয়ন বি.এনপি’র,যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য লুৎফুর রহমান, সাহারপাড় গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আবুল খায়ের সরকার, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ সরকার, কোষাধ্যক্ষ মোঃ ইসমাইল মিয়া, সদস্য সাংবাদিক মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মোঃ জসিম উদ্দিন চৌধুরী, মোঃ আবু সাঈদ সরকার, মাজহারুল ইসলাম রুবেল, মোহাম্মদ শুকুর খান, সহ- অত্র এলাকার গন্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।
মরহুম আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহমেদের বড় ছেলে এবি এম মুছা চৌধুরী বক্তব্যে বলেন এই গ্রামের মানবতার সেবায় আমার বাবা মরহুম আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন আহমেদেরএগিয়ে আসসিলেন, এই এলাকার মানবতার কল্যাণে ও গরীব , অসহায় ও হত দারিদ্র্য মানুষের মাঝে সেবা দিয়েতে, তাই আমি আগামি ভবিষ্যতে যেন তাদের পাশে থাকতে পারে সেই দোয়া ও প্রত্যাশা কামনা করি, আমার জন্য সবাই দোয়া করবেন ।
মোহাম্মাদ হেদায়েতুল্লাহ্,নবীনগর ব্রাহ্মণবাড়ীয়া প্রতিনিধি 


























