Dhaka ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল

  • Reporter Name
  • সময়: ০৮:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৯৫ Time View

পঞ্চগড় জেলা প্রতিনিধি: খাদেমুল ইসলাম,

পঞ্চগড় সদর উপজেলায় অনলাইন জুয়ার কারণে সর্বস্ব হারানোর পর মাথা ন্যাড়া করে প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন মান্না নামের এক যুবক।

রোববার (৮ মার্চ) রাতে দুধ দিয়ে গোসলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

জানা গেছে, এদিন বিকেলে পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।গোসলের সময় তিনি সবাইকে অনলাইন জুয়া থেকে দূরে থাকার আহ্বানও জানান।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, মাথা ন্যাড়া করা অবস্থায় দুধ দিয়ে গোসল করছেন মান্না। একইসঙ্গে তিনি বলছেন, ‌অনলাইন জুয়া থেকে বের হয়ে এসেছি। আপনারাও সবাই অনলাইন জুয়া থেকে বের হয়ে আসুন।

ভিডিও ধারণের সময় আরেকজনকে বলতে শোনা যায়, আমাদের মান্না ভাই অনলাইন জুয়ায় নিঃস্ব হয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোসল করছেন।

এখন থেকে আর অনলাইন জুয়া খেলবেন না। যারা অনলাইন জুয়া খেলছেন, এই রমজান মাসে তওবা করে জুয়া থেকে বের হয়ে আসুন।
এদিকে খোঁজ নিয়ে স্থানীয় সূত্রে জানা গেছে, মান্না পেশায় একজন শ্রমিক। তার বাড়ি জগদল বাজারের দক্ষিণ গোয়ালপাড়া এলাকায়।

দীর্ঘদিন ধরে তিনি অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। এতে তার সঞ্চয় ও সম্পদ হারিয়ে তিনি নিঃস্ব হয়ে পড়েন। এ কারণে পারিবারিক অশান্তি শুরু হয় এবং প্রায় এক বছর আগে তার স্ত্রী-সন্তান তাকে ছেড়ে চলে যায়।
পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে তিনি প্রকাশ্যে মাথা ন্যাড়া করে প্রায় ৪০ কেজি দুধ দিয়ে গোসল করেন, অনলাইন জুয়া ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এবং সেই সময় ভিডিও ধারণ করেন।

এ বিষয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান খান বলেন, যদি সত্যিই নিজের ভুল বুঝে থাকে এবং তওবা করে থাকে, তাহলে বিষয়টি ইতিবাচক।

আরও পড়ুনঃ  জগন্নাথপুরের ইটাখোলা নদীর ওপর সেতু নির্মাণ প্কল্প একনেকে পাশ হওয়ায় এলাকাবাসীর স্বস্তি।
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পঞ্চগড় অনলাইন জুয়ায় আসক্ত যুবককের সর্বস্ব হারিয়ে মাথা ন্যাড়া করে দুধ দিয়ে গোছল

সময়: ০৮:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬