Dhaka ১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পটুয়াখালীতে জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ০৭:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫২ Time View

জহুরুল ইসলাম জুয়েল, 


পটুয়াখালী জেলায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ‘বাংলাদেশে জলবায়ু সহিষ্ণুতা অর্জনে গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার আয়োজিত কর্মশালার শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি।

প্রশিক্ষণ কর্মশালায় পটুয়াখালী জেলার প্রবীণ ও নবীন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করছেন। খবর আইবিএননিউজ।

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ, বিশেষত উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠী, নানাবিধ জলবায়ুজনিত ঝুঁকি ও সংকটের সম্মুখীন হচ্ছে। এ প্রেক্ষাপটে স্থানীয় জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি মোকাবিলা ও সহিষ্ণুতা অর্জনের বিষয়ে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি বাপসনিউজকে জানান।

উপকূল ও প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব সমস্যা, জলবায়ুজনিত সংকট এবং এসব সংকট মোকাবিলায় তাদের অভিযোজন ও টিকে থাকার কৌশলসমূহ তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রধান অতিথি পরিবেশবান্ধব, টেকসই ও সচেতন জীবনযাপনের সামগ্রিক দর্শনকে ধারণ করে জেলা প্রশাসন, পটুয়াখালীর উদ্ভাবনী উদ্যোগ ‘Green Thyself’ ধারণা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। এ সময় ‘Green Thyself’-এর লিফলেট ও ব্যাজ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  ৮০ বছরেও মেলেনি মাথা গোঁজার ঠাঁই, অন্যের বারান্দায় আশ্রিত ঝিনাইদহের মালেক মানু—দুশ্চিন্তা ছেলের ভবিষ্যৎ নিয়ে
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পটুয়াখালীতে জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সময়: ০৭:৩৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

জহুরুল ইসলাম জুয়েল, 


পটুয়াখালী জেলায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে ‘বাংলাদেশে জলবায়ু সহিষ্ণুতা অর্জনে গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

গত ৩ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার আয়োজিত কর্মশালার শুভ উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। জেলা প্রশাসক ড. শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি।

প্রশিক্ষণ কর্মশালায় পটুয়াখালী জেলার প্রবীণ ও নবীন গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করছেন। খবর আইবিএননিউজ।

জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ, বিশেষত উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠী, নানাবিধ জলবায়ুজনিত ঝুঁকি ও সংকটের সম্মুখীন হচ্ছে। এ প্রেক্ষাপটে স্থানীয় জনগোষ্ঠীকে জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকি মোকাবিলা ও সহিষ্ণুতা অর্জনের বিষয়ে সচেতন করতে গণমাধ্যমকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি বাপসনিউজকে জানান।

উপকূল ও প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তব সমস্যা, জলবায়ুজনিত সংকট এবং এসব সংকট মোকাবিলায় তাদের অভিযোজন ও টিকে থাকার কৌশলসমূহ তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরার ওপর কর্মশালায় গুরুত্বারোপ করা হয়।

এ সময় প্রধান অতিথি পরিবেশবান্ধব, টেকসই ও সচেতন জীবনযাপনের সামগ্রিক দর্শনকে ধারণ করে জেলা প্রশাসন, পটুয়াখালীর উদ্ভাবনী উদ্যোগ ‘Green Thyself’ ধারণা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। এ সময় ‘Green Thyself’-এর লিফলেট ও ব্যাজ বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ  শ্রম আদালতে মামলা নিষ্পত্তির দীর্ঘসূত্রতা নিরসনের দাবিতে ২৩ নভেম্বর স্মারকলিপি দেবে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক