Dhaka ০৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ ডুমুরিয়া উপজেলা এস ডিজি পরিকল্পনা কর্মশালা সিরাজদিখানে ইলিয়াছ মোল্লা হত্যা মামলায় মা-ছেলেসহ দুই আসামি গ্রেপ্তার চাকরিতে পুনর্বহাল সহ ১০ দফা দাবীতে চট্টগ্রামে পাঁচ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন, স্মারকলিপি নড়াইলে গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর আত্মহত্যা প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পালিত হলো রেড রোডে- বিশ্ব যোগা দিবস নবীগঞ্জের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা সরকারী তালিকা থেকে বাদ পড়লেন! ইউএনও বরাবরে লিখিত অভিযোগ৷ বসুন্দিয়ায় শিল্প বর্জ্যের বিষে জনজীবন অতিষ্ঠ; সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের ভয়ভীতি বৃষ্টি ও উজানের ঢলে দুর্ভোগ বাড়ছে তাহিরপুরে কালীগঞ্জের আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাহাড় ও বন রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করবে গ্রীন রোড শো: থানজামা লুসাই

  • Reporter Name
  • সময়: ০৮:২৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ৯ Time View

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান ২১ জুন, সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী গ্রীন রোড শো’র দ্বিতীয় দিনের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, সরকার পরিবেশের সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে বছরে ৫ কোটি চারা রোপণ করার কর্মসূচি ঘোষণা করেছেন, সে লক্ষ্য নিয়ে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার কর্মসূচি পালন করছে তা ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। এ কর্মসূচি পার্বত্য চট্টগ্রামের মানুষকে ব্যাপকভাবে পরিবেশ সচেতন করে তুলবে, ফলে পাহাড়ের বন এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাহাড়ের পরিবেশ, প্রকৃতি ও বন রক্ষায় প্রেরণা দেবে।
তিনি সকলকে সরকারের কর্মসূচি সফলের লক্ষ্যে জনে জনে গাছের চারা রোপণ করার এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড় ও বন রক্ষার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, আরণ্যক ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মং হ্লা চিং, টেকনিক্যাল অফিসার সুচিল্লাহ।

সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাউসার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই উপস্থিত জনসাধারণের মাঝে চারা ও পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং জেলা পরিষদের সামনে দুটো ফলদ ও ঔষধী চারা রোপণ করেন।

আরও পড়ুনঃ  আজ বিশ্ব বাবা দিবস
Tag :
জনপ্রিয় নিউজ

হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ

পাহাড় ও বন রক্ষায় মানুষকে উদ্বুদ্ধ করবে গ্রীন রোড শো: থানজামা লুসাই

সময়: ০৮:২৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রাম বিভাগীয় পরিবেশ, জলবায়ু, কৃষি ও সেবামূলক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন ও বর্ষব্যাপী বৃক্ষ রোপণ-বিতরণ কার্যক্রম সফল করতে গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান ২১ জুন, সকাল ১১টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সামনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী গ্রীন রোড শো’র দ্বিতীয় দিনের উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক থানজামা লুসাই বলেন, সরকার পরিবেশের সংরক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে বছরে ৫ কোটি চারা রোপণ করার কর্মসূচি ঘোষণা করেছেন, সে লক্ষ্য নিয়ে গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স গ্রীন রোড শো: চট্টগ্রাম টু বান্দরবান-কক্সবাজার কর্মসূচি পালন করছে তা ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। এ কর্মসূচি পার্বত্য চট্টগ্রামের মানুষকে ব্যাপকভাবে পরিবেশ সচেতন করে তুলবে, ফলে পাহাড়ের বন এবং পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাহাড়ের পরিবেশ, প্রকৃতি ও বন রক্ষায় প্রেরণা দেবে।
তিনি সকলকে সরকারের কর্মসূচি সফলের লক্ষ্যে জনে জনে গাছের চারা রোপণ করার এবং পার্বত্য চট্টগ্রামের পাহাড় ও বন রক্ষার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, আরণ্যক ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার মং হ্লা চিং, টেকনিক্যাল অফিসার সুচিল্লাহ।

সংগঠনের সভাপতি ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, সদস্য (এডমিন) আকতার হোসেন নিজামী, সদস্য মুহাম্মদ জেবর মুল্লুক, মো. মুজিবুর রহমান, আয়েশা সিদ্দিকা, মোহাম্মদ কাউসার, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, মোহাম্মদ আব্দুল মোমেন প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই উপস্থিত জনসাধারণের মাঝে চারা ও পরিবেশ সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং জেলা পরিষদের সামনে দুটো ফলদ ও ঔষধী চারা রোপণ করেন।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত