Dhaka ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-হুমকির অভিযোগ

  • Reporter Name
  • সময়: ১১:২২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫৫ Time View

আশরাফুজ্জামান, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে একের পর এক মামলা, মারধর, বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের হুমকি ও কুৎসা রটানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ীস্থ বাংলাদেশ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডলের ছেলে মো. মোন্নাফ মন্ডল মিঠু।

লিখিত বক্তব্যে মোন্নাফ মন্ডল জানান, প্রতিপক্ষ মো. মতলুবর রহমান ও বজলুর রহমান গংদের সঙ্গে তাদের ২ একর ৯৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের সূত্র ধরে ১৯৮৯ সালে বিবাদীরা নিজেদের বাড়িতে আগুন দিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে একটি মামলা (জিআর ২৮/৮৯) দায়ের করেন বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে ১৯৯১ সালে আদালত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় ভুক্তভোগীদের পক্ষে রায় দেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ওই মামলায় সুবিধা করতে না পেরে বিবাদীরা ১৯৫৬ সালের একটি জাল বা ভুয়া দলিল তৈরি করে ২০০৯ সালে ১ একর ৬৫ শতাংশ জমি দাবি করে গাইবান্ধার পলাশবাড়ী সিনিয়র সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা (নং ৩৯/০৯) দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন থাকা সত্ত্বেও ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ ওই জমিতে চাষাবাদ ও বসবাস করে আসছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, আইনি লড়াইয়ে সুবিধা করতে না পেরে বিবাদীরা বহিরাগত লোকজন দিয়ে একের পর এক মামলা ও হামলার ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিবাদীরা গাইবান্ধা সদর থানার পীরগাছা গ্রামের মো. মামুন মিয়াকে দিয়ে গত ১২ সেপ্টেম্বর ২০২৬ পলাশবাড়ী থানায় ১১/২২৭ নম্বর এবং মো. আব্দুর রউফকে দিয়ে ৩১ আগস্ট ২০২৬ তারিখে ৬০২/২০২৬ নম্বর পিটিশন মামলা দায়ের করান।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার নির্বাচন কমিশনারবৃন্দের সাথে নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

এ ছাড়া গত ২৭ আগস্ট ২০২৬ ভুক্তভোগী আমিনুল ইসলাম মন্ডলের ১৬ বছর বয়সী স্কুলপড়ুয়া ছেলে মো. লাবিব মন্ডল প্রাইভেট পড়ে ফেরার পথে বিবাদীরা তাকে অপহরণ করে মারধর ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, বর্তমানে প্রতিপক্ষ মতলুবর ও বজলুর রহমান গং তাদের বিরুদ্ধে সমাজে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালাচ্ছে।

ক্রমাগত হামলা ও হুমকির মুখে নিরাপত্তার স্বার্থে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ও আমলি আদালতে পৃথক কয়েকটি ফৌজদারি মামলা ও পিটিশন (১০৭/১১৭(সি) ধারাসহ অন্যান্য ধারা) দায়ের করা হয়েছে বলেও জানানো হয়।

সংবাদ সম্মেলনে মোন্নাফ মন্ডল মিঠু বলেন, “বিবাদীরা বর্তমানে আমাদের ঘরবাড়ি ভাঙচুর, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া, উচ্ছেদ করা এবং জোরপূর্বক ফসল কেটে নেওয়ার হুমকি দিয়ে আসছে। এর ফলে আমরা পরিবার-পরিজন নিয়ে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছি।”

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবারটি তাদের জীবন ও সম্পদের নিরাপত্তার স্বার্থে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, গাইবান্ধা জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়েন্দা বিভাগ, পলাশবাড়ী থানা পুলিশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছে।

Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পলাশবাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা-হুমকির অভিযোগ

সময়: ১১:২২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

আশরাফুজ্জামান, গাইবান্ধা:

গাইবান্ধার পলাশবাড়ীতে জমিসংক্রান্ত পূর্ববিরোধের জেরে একের পর এক মামলা, মারধর, বসতবাড়িতে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগের হুমকি ও কুৎসা রটানোর অভিযোগে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পলাশবাড়ীস্থ বাংলাদেশ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬ নম্বর বেতকাপা ইউনিয়নের বলরামপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিন মন্ডলের ছেলে মো. মোন্নাফ মন্ডল মিঠু।

লিখিত বক্তব্যে মোন্নাফ মন্ডল জানান, প্রতিপক্ষ মো. মতলুবর রহমান ও বজলুর রহমান গংদের সঙ্গে তাদের ২ একর ৯৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের সূত্র ধরে ১৯৮৯ সালে বিবাদীরা নিজেদের বাড়িতে আগুন দিয়ে ভুক্তভোগীদের বিরুদ্ধে একটি মামলা (জিআর ২৮/৮৯) দায়ের করেন বলে তিনি অভিযোগ করেন। পরবর্তীতে ১৯৯১ সালে আদালত মামলাটি মিথ্যা প্রমাণিত হওয়ায় ভুক্তভোগীদের পক্ষে রায় দেন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, ওই মামলায় সুবিধা করতে না পেরে বিবাদীরা ১৯৫৬ সালের একটি জাল বা ভুয়া দলিল তৈরি করে ২০০৯ সালে ১ একর ৬৫ শতাংশ জমি দাবি করে গাইবান্ধার পলাশবাড়ী সিনিয়র সহকারী জজ আদালতে একটি বাটোয়ারা মামলা (নং ৩৯/০৯) দায়ের করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন থাকা সত্ত্বেও ভুক্তভোগী পরিবার দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ ওই জমিতে চাষাবাদ ও বসবাস করে আসছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, আইনি লড়াইয়ে সুবিধা করতে না পেরে বিবাদীরা বহিরাগত লোকজন দিয়ে একের পর এক মামলা ও হামলার ঘটনা ঘটিয়ে যাচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিবাদীরা গাইবান্ধা সদর থানার পীরগাছা গ্রামের মো. মামুন মিয়াকে দিয়ে গত ১২ সেপ্টেম্বর ২০২৬ পলাশবাড়ী থানায় ১১/২২৭ নম্বর এবং মো. আব্দুর রউফকে দিয়ে ৩১ আগস্ট ২০২৬ তারিখে ৬০২/২০২৬ নম্বর পিটিশন মামলা দায়ের করান।

আরও পড়ুনঃ  গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত