Dhaka ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিষ্কার করল ড্যাফোডিল পলিটেকনিক গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা অর্থনীতিতে চাপ, তবু ব্যাংকে বাড়ছে কোটির হিসাব ময়মনসিংহ মেডিকেলে আগুন, ধোঁয়ার আতঙ্কে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ মদিনায় ১১ কোটি টন ইউরেনিয়ামসমৃদ্ধ আকরিকের সন্ধান, নতুন সম্ভাবনায় সৌদি হরমুজে জাহাজ চলাচল আরও কমল, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম নতুন সরকারের প্রথম সচিব সভা আজ বিতর্কের পর্দা সরিয়ে ‘আমরা ভাইরাল’, কবে থেকে দেখা যাবে আলোচিত নাটক? রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার সিলেটে মির্জা ফখরুল, নগরজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

  • Reporter Name
  • সময়: ১১:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ Time View

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে খুলনার পাইকগাছায় অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন, পাইকগাছা পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৃথকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মেডিকেল অফিসার ডা. সুজন কুমার সরকার, ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. শাকিলা আফরোজ, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা লালু সরদার, উপজেলা প্রকৌশলী সোয়েব শাফিন এবং পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা তৈরি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্ষা করানোর জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন,

“ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। শুধু প্রশাসনের অভিযান দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এ জন্য জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। পাইকগাছাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  দিনাজপুর বীরগঞ্জে থানা পুলিশের সহায়তায় সৌদি প্রবাসী ফিরে পেল হারিয়ে যাওয়া ব্যাগসহ পাসপোর্ট

প্রেরক:
মোঃ শফিয়ার রহমান
পাইকগাছা, খুলনা প্রতিনিধি

Tag :
জনপ্রিয় নিউজ

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিষ্কার করল ড্যাফোডিল পলিটেকনিক

পাইকগাছায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

সময়: ১১:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে খুলনার পাইকগাছায় অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা প্রশাসন, পাইকগাছা পৌরসভা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পৃথকভাবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, মেডিকেল অফিসার ডা. সুজন কুমার সরকার, ডা. সঞ্জয় কুমার মণ্ডল, ডা. শাকিলা আফরোজ, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা লালু সরদার, উপজেলা প্রকৌশলী সোয়েব শাফিন এবং পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জিএম মিজানুর রহমান।

আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পৌরসভার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা তৈরি করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহসানারা বিনতে আহমেদ বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে পরীক্ষা করানোর জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের অভিযান যথেষ্ট নয়, নিজেদের বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন,

“ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। বাড়ির আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। শুধু প্রশাসনের অভিযান দিয়ে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এ জন্য জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তর এবং সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। পাইকগাছাকে ডেঙ্গুর ঝুঁকি থেকে নিরাপদ রাখতে উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে নিয়মিত পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

আরও পড়ুনঃ  সুনামগঞ্জে ২ দিন ব্যাপী নৃত্য কর্মশালার শুভ উদ্বোধন

প্রেরক:
মোঃ শফিয়ার রহমান
পাইকগাছা, খুলনা প্রতিনিধি