Dhaka ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
ক্রিকেটের পর ফুটবলেও ডার্ক নাইট প্রথম ফুটবল ম্যাচেই ২–১ গোলে জয় বকশীগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু নবীনগরে নোটিশ ছাড়াই নির্মাণাধীন সড়কের পাশে সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিউ জার্সির ৭ম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে বেনেট এগিয়ে, নতুন জরিপে কিয়ানকে পেছনে ফেলেছেন সরিষাবাড়িতে নজরুল বর্ষ-২০২৬ উদযাপন গোদাগাড়ীর ওসি সুজন মিঞা পেলেন বিশেষ পুরস্কার মেট্রোরেলের নির্মাণ ব্যয়: একটি তুলনামূলক পর্যালোচনা From Local 6 Business Agent to SAG-AFTRA Executive Director: The Remarkable Career of Brian Lysell লোকাল ৬-এর বিজনেস এজেন্ট থেকে SAG-AFTRA-এর নির্বাহী পরিচালক: ব্রায়ান লাইসেলের অসাধারণ কর্মজীবন জার্সি সিটির কোরাই কিচেন: ঘরোয়া বাংলাদেশি স্বাদের জাতীয় স্বীকৃতি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

  • Reporter Name
  • সময়: ০৭:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ Time View

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি, খুলনা:

খুলনার পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা-সংলগ্ন পশ্চিম কাইনমুখ ও সালুবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানকালে কয়েকটি চিংড়ি ব্যবসাপ্রতিষ্ঠানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার প্রমাণ পাওয়া যায়। পরে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাঁদের মধ্যে একজনকে ৭ হাজার টাকা, একজনকে ২ হাজার টাকা এবং অপরজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানে নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, “বাংলাদেশের অন্যতম রপ্তানিপণ্য চিংড়ি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার কারণে দেশের চিংড়ির রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চিংড়ির মান ও দেশের রপ্তানি সুনাম বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রেরক:
মোঃ শফিয়ার রহমান

আরও পড়ুনঃ  নরসিংদী পলাশের চরসিন্দুর মুদি ব্যবসায়ী মনি হত্যা: এক বছর পর গ্রেপ্তার ২, ধরাছোঁয়ার বাইরে রিপন চক্রবর্তী
Tag :
জনপ্রিয় নিউজ

ক্রিকেটের পর ফুটবলেও ডার্ক নাইট প্রথম ফুটবল ম্যাচেই ২–১ গোলে জয়

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

সময়: ০৭:২৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা প্রতিনিধি, খুলনা:

খুলনার পাইকগাছায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি জব্দ করে মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোলাদানা ইউনিয়নের চৌরাস্তা-সংলগ্ন পশ্চিম কাইনমুখ ও সালুবুনিয়া এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক।

অভিযানকালে কয়েকটি চিংড়ি ব্যবসাপ্রতিষ্ঠানে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার প্রমাণ পাওয়া যায়। পরে তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। তাঁদের মধ্যে একজনকে ৭ হাজার টাকা, একজনকে ২ হাজার টাকা এবং অপরজনকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। একই সঙ্গে পুশ করা ১০ কেজি বাগদা চিংড়ি মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

অভিযানে নৌ পুলিশ ফাঁড়ির এসআই জয়ন্ত কুমার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী রণধীর সরকারসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক বলেন, “বাংলাদেশের অন্যতম রপ্তানিপণ্য চিংড়ি থেকে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। চিংড়িতে অপদ্রব্য পুশ এবং অস্বাস্থ্যকর পরিবেশে মৎস্য ও মৎস্যপণ্য পরিচর্যার কারণে দেশের চিংড়ির রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই চিংড়ির মান ও দেশের রপ্তানি সুনাম বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

প্রেরক:
মোঃ শফিয়ার রহমান

আরও পড়ুনঃ  ডিমলায় কিশোর গ্যাংয়ের উৎপাতে আতঙ্কে সাধারণ মানুষ