Dhaka ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

পীরগঞ্জ- বোচাগঞ্জ সড়কে হাটের দখলদারি: জনভোগান্তি চরমে

 

সাকিব আহসান ,পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ- বোচাগঞ্জ প্রধান সড়কটি বর্তমানে এক ভয়াবহ সমস্যার মুখোমুখি। ফুটপাত ছাড়িয়ে রাস্তাজুড়ে হাটের বিস্তার ঘটেছে। খড়ের হাট, ঘাসের হাট, কলার হাট, শাকের হাট, হাঁস-মুরগীর হাটসহ নানা প্রকারের অস্থায়ী দোকানদাররা প্রতিদিন এই সড়ক দখল করে বসেন। এর ফলে যানবাহন চলাচলে তীব্র বাধা সৃষ্টি হচ্ছে। পথচারী ও যাত্রীদের দুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলছে।

সম্প্রতি এ ভোগান্তির চরম দৃষ্টান্ত দেখা গেছে একটি দুর্ঘটনায় ; অটোরিকশা ও ভ্যানের সংঘর্ষে আহত হন ভ্যানচালক সুমন এবং তার ভ্যানে থাকা এক গর্ভবতী নারী যাত্রী। রাস্তার অপ্রতুলতা, অগোছালো বাজার বসানো এবং যানজটের কারণে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে।

প্রশাসন একাধিকবার এ সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে। কিন্তু অস্থায়ী উচ্ছেদ অভিযানের পরও হাটের বিক্রেতারা পুনরায় একই জায়গায় ফিরে আসেন। তারা নিয়ম-শৃঙ্খলা মানতে অনীহা প্রকাশ করেন। ফলে সমস্যা থেকে যাচ্ছে আগের জায়গায়, বরং দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

পীরগঞ্জ- বোচাগঞ্জ সড়কটি যাতায়াতের অন্যতম প্রধান রুট। এ সড়কে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও রোগী সবাইকে প্রতিদিনই তীব্র যানজটের শিকার হতে হচ্ছে। একদিকে রাস্তার জায়গা সংকুচিত হচ্ছে, অন্যদিকে অযাচিত হর্ন, ধুলোবালি ও ভিড় মিলিয়ে পরিবেশ হয়ে উঠছে অসহনীয়।

স্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্যমতে, হাটের জন্য নির্দিষ্ট স্থায়ী জায়গা নির্ধারণ করে সেখানে দোকান বসানোর ব্যবস্থা করা প্রয়োজন। বিক্রেতাদের সচেতনতার পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি। আইন প্রয়োগ না হলে এবং বিকল্প ব্যবস্থা না নিলে এ সমস্যার সমাধান অসম্ভব।

আরও পড়ুনঃ  সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসলো প্রশাসন আমানিপুর ব্রিজের মাটি কাটার কাজ উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

পীরগঞ্জ- বোচাগঞ্জ সড়কে হাটের দখলদারি: জনভোগান্তি চরমে

সময়: ০৭:৪৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

 

সাকিব আহসান ,পীরগঞ্জ, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ  ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ- বোচাগঞ্জ প্রধান সড়কটি বর্তমানে এক ভয়াবহ সমস্যার মুখোমুখি। ফুটপাত ছাড়িয়ে রাস্তাজুড়ে হাটের বিস্তার ঘটেছে। খড়ের হাট, ঘাসের হাট, কলার হাট, শাকের হাট, হাঁস-মুরগীর হাটসহ নানা প্রকারের অস্থায়ী দোকানদাররা প্রতিদিন এই সড়ক দখল করে বসেন। এর ফলে যানবাহন চলাচলে তীব্র বাধা সৃষ্টি হচ্ছে। পথচারী ও যাত্রীদের দুর্ভোগ প্রতিনিয়ত বেড়েই চলছে।

সম্প্রতি এ ভোগান্তির চরম দৃষ্টান্ত দেখা গেছে একটি দুর্ঘটনায় ; অটোরিকশা ও ভ্যানের সংঘর্ষে আহত হন ভ্যানচালক সুমন এবং তার ভ্যানে থাকা এক গর্ভবতী নারী যাত্রী। রাস্তার অপ্রতুলতা, অগোছালো বাজার বসানো এবং যানজটের কারণে দুর্ঘটনার ঝুঁকি কয়েকগুণ বেড়ে গেছে। প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে, যা জনজীবনে আতঙ্ক সৃষ্টি করছে।

প্রশাসন একাধিকবার এ সমস্যা সমাধানে পদক্ষেপ নিয়েছে। কিন্তু অস্থায়ী উচ্ছেদ অভিযানের পরও হাটের বিক্রেতারা পুনরায় একই জায়গায় ফিরে আসেন। তারা নিয়ম-শৃঙ্খলা মানতে অনীহা প্রকাশ করেন। ফলে সমস্যা থেকে যাচ্ছে আগের জায়গায়, বরং দিন দিন পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

পীরগঞ্জ- বোচাগঞ্জ সড়কটি যাতায়াতের অন্যতম প্রধান রুট। এ সড়কে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও রোগী সবাইকে প্রতিদিনই তীব্র যানজটের শিকার হতে হচ্ছে। একদিকে রাস্তার জায়গা সংকুচিত হচ্ছে, অন্যদিকে অযাচিত হর্ন, ধুলোবালি ও ভিড় মিলিয়ে পরিবেশ হয়ে উঠছে অসহনীয়।

স্থানীয় সচেতন নাগরিকদের ভাষ্যমতে, হাটের জন্য নির্দিষ্ট স্থায়ী জায়গা নির্ধারণ করে সেখানে দোকান বসানোর ব্যবস্থা করা প্রয়োজন। বিক্রেতাদের সচেতনতার পাশাপাশি প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি। আইন প্রয়োগ না হলে এবং বিকল্প ব্যবস্থা না নিলে এ সমস্যার সমাধান অসম্ভব।

আরও পড়ুনঃ  কালীগঞ্জে বিএনপির মোটরসাইকেল মহড়া ও প্রতিবাদ সভা, ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বাবলুর