Dhaka ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫ মাননীয় সংসদ সদস্য, জননেতা সাঈদ আল নোমান শ্যামনগরে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “আইপিএস” প্রদান করলেন এমপি আবুল কালাম আজাদ ইবিতে এক ভিক্ষুক শিশুকে যৌন হয়রানির অভিযোগে ভ্যানচালক আটক ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পূর্তি উদযাপন খুলনার পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান, বিপুল পরিমাণ নকল শলাকা ও তামাক জব্দ ডিমলায় পরিদর্শনে এসে ভেঙে পড়ল ঝুঁকিপূর্ণ কাঠের সেতু, অল্পের জন্য রক্ষা পেলেন এমপি জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ এর উদ্যোগে ত্রৈমাসিক ফেডারেশন ও লিংকেজ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্যাথলজির ফ্রিজে রোগের নমুনার বদলে মিলল মাছ, সিলগালা বিভাগ

  • Reporter Name
  • সময়: ০৯:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ২০ Time View

টাঙ্গাইলের সখীপুরে একটি ডায়াগনস্টিক সেন্টারের প্যাথলজি বিভাগের ফ্রিজে রোগ নির্ণয়ের নমুনার পরিবর্তে তাজা মাছ সংরক্ষণের ঘটনা ঘটেছে। বিষয়টি ধরা পড়ার পর ওই প্রতিষ্ঠানের প্যাথলজি বিভাগ সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে জরিমানাও করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সকালে সখীপুরে দুটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের সময় নিধি ডায়াগনো কমপ্লেক্সের প্যাথলজি বিভাগের ফ্রিজে তাজা মাছ পাওয়া যায়।

এ ঘটনায় প্রতিষ্ঠানটির প্যাথলজি বিভাগ সিলগালা করার পাশাপাশি নিধি ডায়াগনো কমপ্লেক্সকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়াদোত্তীর্ণ ক্যানুলা, আরেক প্রতিষ্ঠানকে জরিমানা

অভিযানের অংশ হিসেবে পাশের গ্রিণ লাইফ হসপিটালেও তল্লাশি চালানো হয়। সেখানে মেয়াদোত্তীর্ণ কয়েকটি ক্যানুলা পাওয়া যায়।

স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী রাখার অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে মোট ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া আশপাশের আরও কয়েকটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় সতর্কতা দেওয়া হয়েছে।

নিয়মিত অভিযান চলবে

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বার্থ বিবেচনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানে অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা ভোক্তার স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  বাংলাদেশ থেকে কর্মী নিতে চায় থাইল্যান্ড, সমঝোতায় পথে বাধা কিছু উদ্বেগ
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির প্রলোভনে তরুণীদের আটকে রাখার অভিযোগ, দম্পতিসহ গ্রেপ্তার ৫

প্যাথলজির ফ্রিজে রোগের নমুনার বদলে মিলল মাছ, সিলগালা বিভাগ

সময়: ০৯:০৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬