Dhaka ০৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বদলগাছীতে বন্ধ চাতালের নামে চাল সরবরাহের অভিযোগ ত্রিশালে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন দক্ষিণ রাজানগরে খোরশেদ আলম ফারুকীর উদ্যোগে গরিব-অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ ভাঙ্গুড়ায় খানমরিচ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ, সম্পাদক খোকন সাঘাটায় এলজিইডির সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার হাম রোগীদের খোঁজ নিতে বান্দরবান সদর হাসপাতালে সেনা জোন কমান্ডার
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই

  • Reporter Name
  • সময়: ০৪:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৭ Time View

মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রত্যন্ত চাকরাইল গ্রামে অবস্থিত প্রায় শতবর্ষী একটি লাইব্রেরি বর্তমানে সংরক্ষণের অভাবে হারানোর ঝুঁকিতে রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এখানে সংরক্ষিত হাজার হাজার মূল্যবান বই, পাণ্ডুলিপি ও ঐতিহাসিক দলিল নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৯৩৬ সালে কবি তালিম হোসেন চৌধুরী তাঁর পৈতৃক গ্রাম চাকরাইলে এ লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এখানে নতুন-পুরোনো মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার বই সংরক্ষিত রয়েছে। এছাড়া তুলোট কাগজের পুঁথি, তালপাতায় লেখা গ্রন্থ, হাতে লেখা পবিত্র কোরআন শরীফ এবং নওগাঁর বলিহারের রাজা কৃষ্ণেন্দ্র রায়ের রচিত প্রথম ও দ্বিতীয় খণ্ডসহ বহু দুর্লভ গ্রন্থ এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে।

শুধু স্থানীয় পাঠকই নন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, গবেষক, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ নিয়মিত এই ঐতিহ্যবাহী গ্রন্থাগার পরিদর্শন করেন।

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এ লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। স্বল্প খরচে বিভিন্ন বিষয়ের বই পড়ার সুযোগ, শান্ত ও নিরিবিলি পরিবেশ এবং জ্ঞানচর্চার অনুকূল পরিবেশ এটিকে একটি গুরুত্বপূর্ণ পাঠাগারে পরিণত করেছে।

তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব, ভবনের জরাজীর্ণ অবস্থা, উইপোকার আক্রমণ এবং বৃষ্টির পানিতে বহু মূল্যবান বই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ডিজিটাল ক্যাটালগ, কম্পিউটার ও ইন্টারনেট সুবিধার অভাব, নতুন বই সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকাও বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

লাইব্রেরির গ্রন্থাগারিক তুহিন হোসেন বলেন, আধুনিক কম্পিউটার ও ডিজিটাল ক্যাটালগ ব্যবস্থা চালু, নিয়মিত নতুন বই সংগ্রহ, সরকারি ও বেসরকারি অনুদান বৃদ্ধি এবং পাঠক আকৃষ্ট করতে প্রচারণা চালানো জরুরি। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সহযোগিতাও প্রয়োজন।

স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই শতবর্ষী গ্রন্থাগার এবং এর অমূল্য সংগ্রহ সংরক্ষণ করা কঠিন হবে। তাই দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  ডুমুরিয়ার আন্দুলিয়ায় বিনামূল্যে চক্ষু সেবা ও ছানি রোগী বাছাই ক্যাম্প
Tag :
জনপ্রিয় নিউজ

মনো-সামাজিক পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রত্যন্ত অঞ্চলের শতবর্ষী লাইব্রেরিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজারো মূল্যবান বই

সময়: ০৪:৩৯:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬

মো. সারোয়ার হোসেন অপু, নওগাঁ প্রতিনিধি:

নওগাঁ জেলার বদলগাছী উপজেলার প্রত্যন্ত চাকরাইল গ্রামে অবস্থিত প্রায় শতবর্ষী একটি লাইব্রেরি বর্তমানে সংরক্ষণের অভাবে হারানোর ঝুঁকিতে রয়েছে। যথাযথ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে এখানে সংরক্ষিত হাজার হাজার মূল্যবান বই, পাণ্ডুলিপি ও ঐতিহাসিক দলিল নষ্ট হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১৯৩৬ সালে কবি তালিম হোসেন চৌধুরী তাঁর পৈতৃক গ্রাম চাকরাইলে এ লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এখানে নতুন-পুরোনো মিলিয়ে প্রায় ২৫ থেকে ৩০ হাজার বই সংরক্ষিত রয়েছে। এছাড়া তুলোট কাগজের পুঁথি, তালপাতায় লেখা গ্রন্থ, হাতে লেখা পবিত্র কোরআন শরীফ এবং নওগাঁর বলিহারের রাজা কৃষ্ণেন্দ্র রায়ের রচিত প্রথম ও দ্বিতীয় খণ্ডসহ বহু দুর্লভ গ্রন্থ এই লাইব্রেরির সংগ্রহে রয়েছে।

শুধু স্থানীয় পাঠকই নন, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, গবেষক, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তাসহ নানা শ্রেণি-পেশার মানুষ নিয়মিত এই ঐতিহ্যবাহী গ্রন্থাগার পরিদর্শন করেন।

শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এ লাইব্রেরির গুরুত্ব অপরিসীম। স্বল্প খরচে বিভিন্ন বিষয়ের বই পড়ার সুযোগ, শান্ত ও নিরিবিলি পরিবেশ এবং জ্ঞানচর্চার অনুকূল পরিবেশ এটিকে একটি গুরুত্বপূর্ণ পাঠাগারে পরিণত করেছে।

তবে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব, ভবনের জরাজীর্ণ অবস্থা, উইপোকার আক্রমণ এবং বৃষ্টির পানিতে বহু মূল্যবান বই ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ডিজিটাল ক্যাটালগ, কম্পিউটার ও ইন্টারনেট সুবিধার অভাব, নতুন বই সংগ্রহ এবং রক্ষণাবেক্ষণের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকাও বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

লাইব্রেরির গ্রন্থাগারিক তুহিন হোসেন বলেন, আধুনিক কম্পিউটার ও ডিজিটাল ক্যাটালগ ব্যবস্থা চালু, নিয়মিত নতুন বই সংগ্রহ, সরকারি ও বেসরকারি অনুদান বৃদ্ধি এবং পাঠক আকৃষ্ট করতে প্রচারণা চালানো জরুরি। পাশাপাশি স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সহযোগিতাও প্রয়োজন।

স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসন, জনপ্রতিনিধি ও সচেতন সমাজের সম্মিলিত উদ্যোগ ছাড়া এই শতবর্ষী গ্রন্থাগার এবং এর অমূল্য সংগ্রহ সংরক্ষণ করা কঠিন হবে। তাই দ্রুত সংস্কার ও সংরক্ষণের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুনঃ  সারের কৃত্রিম সংকট ও অতিরিক্ত দাম রোধে বুড়িচংয়ে মনিটরিং কমিটির সভা