Dhaka ০১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির নিউইয়র্কের ব্রুকলিনে ৪০তম ফোবানার দ্বিতীয় টাউন হল সভা অনুষ্ঠিত বাংলাদেশের বার নির্বাচনে হস্তক্ষেপ নিয়ে উদ্বেগ জানালো ইংল্যান্ড ওয়েলসের ল’ সোসাইটি ভাঙ্গুড়ায় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির দায়ে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন এম এ হোসেইন ইউকে ফুলতলার উন্নয়নে আরও এক ধাপ অগ্রগতি: HBB করণ প্রকল্পের আওতায় ৩টি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন ফুলতলায় “অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর তৃতীয় দিনের খেলায় স্বাগতিক আইকন একাডেমীর জয় নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোরপূর্বক স্বাক্ষর মণিরামপুরে এম এ হালিমের বিরুদ্ধে অভিযোগের চাঞ্চল্য জননেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের প্রস্থান: ‘জয় বাংলা’র স্রোতে ভীতিহীন এক জনসমুদ্র
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

ফুলতলায় “অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর তৃতীয় দিনের খেলায় স্বাগতিক আইকন একাডেমীর জয়

  • Reporter Name
  • সময়: ১০:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৮ Time View

মোঃ সবুর শেখ, ফুলতলা (খুলনা) প্রতিনিধি:

খুলনার ফুলতলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর তৃতীয় দিনের খেলা। এতে শক্তিশালী খুলনা সিটি ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে জয় তুলে নিয়েছে স্বাগতিক আইকন একাডেমী, ফুলতলা।

সোমবার (১৮ মে ২০২৬) বিকেলে ফুলতলার ডাবুর মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হওয়ার পর থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ফুটবল উপহার দেন। তবে পুরো ম্যাচজুড়ে দারুণ দক্ষতা, গতি ও চমৎকার দলীয় সমন্বয় প্রদর্শন করে স্বাগতিক আইকন একাডেমী। নির্ধারিত সময় শেষে তারা শক্তিশালী খুলনা সিটি ক্লাবকে ২-০ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় অর্জন করে।

আইকন একাডেমীর খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে এবং এই জয়ের মাধ্যমে দলটি টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করে তোলে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জহির উদ্দিন রাজীব ভুঁইয়া, পরিচালক, আইয়ান গ্রুপ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব হুমায়ূন আহমেদ ভূইয়া। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া ব্যক্তিত্বসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ফুলতলায় “অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত
Tag :
জনপ্রিয় নিউজ

হজের উদ্দেশে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

ফুলতলায় “অর্ধলক্ষ প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর তৃতীয় দিনের খেলায় স্বাগতিক আইকন একাডেমীর জয়

সময়: ১০:১৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬