Dhaka ০২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক ভাঙ্গুড়ায় মাটির রাস্তার কাজের উদ্বোধন দ্বিতীয় দিনে,বজ্রবিদ্যুৎ সহকারে বৃষ্টির ফলে,ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কাজ আটকে গেলো আধুনিকতার ভিড়ে ডুমুরিয়া থেকে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি কাউখালীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ: ইনসেপ্টা ফার্মার জেলা প্রতিনিধি নিহত হারানো বিজ্ঞপ্তি! বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান: গাঁজা-ইয়াবাসহ আটক ৪ কালিগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা শেহবাজ শরিফকে ঘিরে ‘হত্যা পরিকল্পনার’ অভিযোগ তুললেন ইরানি আইনপ্রণেতা
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

  • Reporter Name
  • সময়: ১০:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ১৪ Time View

মোঃ মাসুম বিল্লাল,স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টায় মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।সভায় ক্লাবের চলমান কার্যক্রমের অগ্রগতি,ভবিষ্যৎ কর্মপরিকল্পনা,সাংবাদিকদের পেশাগত দায়িত্ব,স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিক সমাজের দর্পণ হিসেবে কাজ করেন,সত্য,নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে,জনসাধারণের সমস্যা,সম্ভাবনা ও অধিকার রক্ষায় সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের কারণে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে,যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি তাজাম্মুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান (জাহিদ),প্রতিষ্ঠাতা সদস্য সুমন চক্রবর্তী,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন,দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুল আলিম,মাসুম বিল্লাল, মাসুদ রায়হান,আবু রায়হান,নয়ন রায়, মামুনুর রশিদসহ ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গুড়ায় মাটির রাস্তার কাজের উদ্বোধন
Tag :
জনপ্রিয় নিউজ

উপজেলা শহরে ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত মুদি ব্যবসায়ী আবু বক্কর ছিদ্দিক

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত

সময়: ১০:০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

মোঃ মাসুম বিল্লাল,স্টাফ রিপোর্টারঃ

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীল সংবাদ পরিবেশন এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকাল ৪টায় মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মো. জাকির হোসেন।সভায় ক্লাবের চলমান কার্যক্রমের অগ্রগতি,ভবিষ্যৎ কর্মপরিকল্পনা,সাংবাদিকদের পেশাগত দায়িত্ব,স্থানীয় পর্যায়ে গণমাধ্যমের ভূমিকা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, একজন সাংবাদিক সমাজের দর্পণ হিসেবে কাজ করেন,সত্য,নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে,জনসাধারণের সমস্যা,সম্ভাবনা ও অধিকার রক্ষায় সাংবাদিকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের কারণে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে,যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ না করে সঠিক তথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় উপস্থিত ছিলেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি তাজাম্মুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান (জাহিদ),প্রতিষ্ঠাতা সদস্য সুমন চক্রবর্তী,যুগ্ম সাধারণ সম্পাদক মামুন হোসেন,দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, অর্থ সম্পাদক আব্দুল আলিম,মাসুম বিল্লাল, মাসুদ রায়হান,আবু রায়হান,নয়ন রায়, মামুনুর রশিদসহ ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সভায় ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের উন্নয়ন ও সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  লুটপাট ও পাচারমুখী বাজেট সংশোধনের দাবিতে চাঁদপুরে মানববন্ধন