
রিপোর্টার : মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী
বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ড আমিরাঘোনা মাটির মসজিদ মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আজ মঙ্গলবার বিকেলে মসজিদ মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার আমির ও জলদী বড় মাদ্রাসার সাবেক পরিচালক মাওলানা নুরুল হক সুজিশ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, চেচুরিয়া আরবিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ ইসহাক, শীলকূপ মাইজপাড়া জামে মসজিদের খতীব মাওলানা এরশাদ উল্লাহ, আবুল খায়ের ফাউন্ডেশনের প্রতিনিধি মাওলানা আনম আহমদ উল্লাহ, প্রবাসী মুহাম্মদ মনসুর আলম, প্রাইম ইসলামী লাইফ ইন্সুইরেন্সের বাঁশখালী শাখা ইনচার্জ মাওলানা নুরুল আলম, হেফাজতে ইসলাম বাঁশখালী উপজেলা শাখার দায়িত্বশীল মাওলানা নুরুল ইসলাম, নোমান চৌধুরী, বিএনপি নেতা মোহাম্মদ শোয়াইব, ওলামা দলের বাঁশখালী পৌরসভা সভাপতি মাওলানা হোসাইন উদ্দিন, শিল্পী আজগর হোসাইন ফাহিম, সাংবাদিক শাহ মুহাম্মদ শফিউল্লাহ, সাংবাদিক মোহাম্মদ এরশাদ, সাংবাদিক দিদার হোসাইন, সাংবাদিক রফিউল করিম চৌধুরী, চ্যানেল বাঁশখালীর প্রধান নির্বাহী সাংবাদিক মোহাম্মদ আলী, দেখ বাঁশখালীর প্রধান নির্বাহী সাংবাদিক আরিফুল ইসলাম তুহিন, সাংবাদিক জসিম উদ্দিন মাহমুদ তালুকদার, সাংবাদিক শরিফুল ইসলাম, মাওলানা হাফেজ জাফর সাদেকী, মাওলানা আলমগীর ইসলামাবাদী, মাওলানা হাফেজ আবদুল মজিদ, মাওলানা হাফেজ আরফাতুল ইসলাম, মাওলানা হাফেজ আনছার উল্লাহ আবিদ, মাওলানা আবু হানিফ, হাফেজ আবদুল আজিজ প্রমুখ। আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাদরাসার পরিচালক শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় অনুষ্ঠানে মাটির মসজিদ মাদরাসা থেকে অংশ নিয়ে বাঁশখালী কওমী মাদ্রাসা সংস্থার বৃত্তি পরীক্ষায় ১০ম স্থান অধিকার করে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থী জান্নাতুল মাওয়াকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহ’র শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। পরিচালনা করেন মাওলানা নুরুল হক সুজিশ।
Reporter Name 


























