
স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বিএসকেপি) এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে সংগঠনের উপ-মহাসচিব জনাব মোঃ আব্দুল মান্নানকে সারা দেশের ৮টি বিভাগে জেলা কমিটি গঠন কার্যক্রমে তথ্য সংগ্রহ ও সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ মে) রাতে সংগঠনের মহাসচিব এম. এ. মোমিন আনসারির স্বাক্ষরিত অফিসিয়াল পেইজে প্রকাশিত এক অফিস আদেশের মাধ্যমে এ দায়িত্ব প্রদান করা হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ সাংবাদিকদের একটি সরকার অনুমোদিত সংগঠন। বর্তমানে সংগঠনটির পক্ষ থেকে দেশের ৬৪ জেলায় আহ্বায়ক কমিটি গঠনের কার্যক্রম চলমান রয়েছে। সংগঠনের উন্নয়ন, সম্প্রসারণ ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বিভিন্ন সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, দীর্ঘ শ্রম, ত্যাগ ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে গড়ে ওঠা এ সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে মোঃ আব্দুল মান্নানকে প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন, তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং সংশ্লিষ্ট তথ্য কেন্দ্রীয় কার্যালয়ে সরবরাহের দায়িত্ব দেওয়া হয়েছে।
জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত মোঃ আব্দুল মান্নান বলেন, “দক্ষতা, সততা, সাংগঠনিক অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কার্যক্রম আরও বেগবান, সুসংগঠিত ও শক্তিশালী হবে বলে আমি আশাবাদী। দেশের সাংবাদিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবো।”
সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন এই দায়িত্ব পালনের মাধ্যমে সারাদেশে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারিত হবে এবং সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য ও পেশাগত উন্নয়ন ত্বরান্বিত হবে।
Reporter Name 



























