ইমাম-মুয়াজ্জিন সুন্নী ঐক্য পরিষদের আয়োজনে আলোচনা সভা ও জশনে জুলুস
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়নে ইমাম-মুয়াজ্জিন সুন্নী ঐক্য পরিষদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ঢাকা-সিলেট মহাসড়কের মাজার গেইট এলাকায় হযরত শাহজালাল (রহ.) হোটেলের সামনে এ আয়োজন করা হয়।
আলোচনা সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর তাৎপর্য এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার প্রতি তাঁর শিক্ষা নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন ১১ নম্বর বাঘাসুরা ইউনিয়ন ইমাম-মুয়াজ্জিন সুন্নী ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুল কদ্দুস, সাধারণ সম্পাদক আলহাজ হাফেজ নাছির উদ্দিন, মাওলানা ইব্রাহিম খলিল আনোয়ারী, মাওলানা জসিম উদ্দিন ক্বাদরী, মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম শাহ ও হাফেজ ক্বারী আব্দুল মালেক তালুকদারসহ অনেকে।
এ ছাড়া এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মো. ওমর ফারুক, সাজিদুর রহমান সজল, শেখ মো. আবদাল, ইদ্রিসুর রহমান চৌধুরী, আব্দুর রশিদ, আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আলোচনা সভা শেষে আয়োজকদের নেতৃত্বে জশনে জুলুস বের করা হয়। জুলুসটি বাঘাসুরা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ সোলেমান ফতেহগাজী (রহ.) বাগদাদী মাজার শরিফ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
জুলুসে ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক মিছিল অংশ নেয়। নানা সাজে সজ্জিত মোটরসাইকেল, বিভিন্ন ধরনের যানবাহন, ব্যানার ও ফেস্টুন নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশগ্রহণ করেন।
এ আয়োজনে স্থানীয় ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামা, বিভিন্ন মসজিদ-মাদ্রাসার শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
Reporter Name 






















