Dhaka ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

​বান্দরবানে বন্যা কবলিত অসহায় ও পানিবন্দী পরিবারের পাশে বান্দরবান রিজিয়ন

ওসমান গনি,
বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)। গত ৫ জুলাই ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এই দূর্যোগকালীন পরিস্থিতিতে রিজিয়নের পক্ষ থেকে দুর্গত এলাকায় ধারাবাহিক ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

​এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর বিশেষ উদ্ধার ও সহায়তা দল অত্যন্ত সফলতার সাথে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করে। ​৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান-এর জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন সামিউল ইসলাম বান্দরবান সদরস্থ ব্রিগেড এলাকা, লেমুঝিরি ও মুসলিম পাড়া, কাশেমপাড়া, ধনেশপাড়া, আর্মিপাড়া, বালাঘাটা বন্যা কবলিত ৩৪০ অসহায় পরিবারের মাঝে শুকনো ও জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সহায়তার পাশাপাশি বান্দরবান এমডিএস-এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ ফুয়াদ ইবনে রশিদের নেতৃত্বে ১৫০-১৬০ জন দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

​এই সংকটময় মুহূর্তে বান্দরবান রিজিয়ন কর্তৃক একসাথে এত বিপুল পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা পেয়ে দুর্গত এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
​সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের জন্য স্থানীয় সাধারণ জনগণ এবং ভুক্তভোগী পরিবারগুলো বান্দরবান রিজিয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  নরসিংদীর শিবপুরে নিহত তিন পরিবার ও আহতকে আর্থিক সহায়তা প্রদান
Tag :
জনপ্রিয় নিউজ

বোয়ালখালী পৌরসভাস্থ দুশত বছরের বৌদ্ধ মন্দির ধ্বংসের পথে!

​বান্দরবানে বন্যা কবলিত অসহায় ও পানিবন্দী পরিবারের পাশে বান্দরবান রিজিয়ন

সময়: ১১:৩১:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬

ওসমান গনি,
বান্দরবান প্রতিনিধি:

বান্দরবান জেলায় টানা অতি ভারী বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৯ পদাতিক ব্রিগেড (বান্দরবান রিজিয়ন)। গত ৫ জুলাই ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া এই দূর্যোগকালীন পরিস্থিতিতে রিজিয়নের পক্ষ থেকে দুর্গত এলাকায় ধারাবাহিক ত্রাণ বিতরণ ও জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

​এরই ধারাবাহিকতায় বান্দরবান সদর উপজেলার বিভিন্ন বন্যা কবলিত এলাকায় সেনাবাহিনীর বিশেষ উদ্ধার ও সহায়তা দল অত্যন্ত সফলতার সাথে এই মানবিক কার্যক্রম সম্পন্ন করে। ​৬৯ পদাতিক ব্রিগেড বান্দরবান-এর জিএসও-৩ (ইন্ট) ক্যাপ্টেন সামিউল ইসলাম বান্দরবান সদরস্থ ব্রিগেড এলাকা, লেমুঝিরি ও মুসলিম পাড়া, কাশেমপাড়া, ধনেশপাড়া, আর্মিপাড়া, বালাঘাটা বন্যা কবলিত ৩৪০ অসহায় পরিবারের মাঝে শুকনো ও জরুরি খাদ্য সামগ্রী বিতরণ করেন। খাদ্য সহায়তার পাশাপাশি বান্দরবান এমডিএস-এর মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ ফুয়াদ ইবনে রশিদের নেতৃত্বে ১৫০-১৬০ জন দুর্গত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়।

​এই সংকটময় মুহূর্তে বান্দরবান রিজিয়ন কর্তৃক একসাথে এত বিপুল পরিমাণ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও চিকিৎসা সেবা পেয়ে দুর্গত এলাকার মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
​সেনাবাহিনীর এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগের জন্য স্থানীয় সাধারণ জনগণ এবং ভুক্তভোগী পরিবারগুলো বান্দরবান রিজিয়নের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেছেন। দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বান্দরবান রিজিয়ন তথা বাংলাদেশ সেনাবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম