Dhaka ১২:৩২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরনাম:
চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর সিরাজগঞ্জে বিদ্যুৎমন্ত্রীর বাসায় ৪০ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ ব্যবস্থা পাবনায় বানানো ‘বিদেশি মদ’ রুশ নাগরিকদের কাছে বিক্রি ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগ: বাবার মামলা, আসামি ১০ জন পর্যন্ত খাগড়াছড়িতে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া ও শিক্ষা উপকরণ বিতরণ করল সেনাবাহিনী খাগড়াছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ৩০ হাজার টাকার ভারতীয় বিয়ার জব্দ পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির বৈরী আবহাওয়ার মধ্যেই কান্তনগর মন্দিরে পৌঁছাল শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ শ্রমিক নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
বিজ্ঞাপন :
জেলা-উপজেলা ও বিভাগীয় চীফ নিয়োগ দেয়া হচ্ছে। সাংবাদিকতায় আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। পরীক্ষামূলক সম্প্রচার ও নিবন্ধন প্রক্রিয়াধীন । সম্পদক-ইমদাদুল হক তৈয়ব-01711576603, সিভি পাঠান এই ইমেইলে- editor.manobjibon@gmail.com

বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

  • Reporter Name
  • সময়: ০৯:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১২২ Time View

জেলা প্রতিনিধি, রাজবাড়ী,
মোঃ জাহিদুর রহিম মোল্লা


রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বস্তুনিষ্ঠ ও তথ্য-প্রমাণনির্ভর সংবাদ পরিবেশনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজমল হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুর রহিম মোল্লা, সদস্য জাকির পাটোয়ারী।

এ ছাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, তনু সিকদার সবুজ, অনিক শিকদার ও গোলাম মর্তুজা রেজু উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ আমিরুল হকও সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক সমীরকান্তি বিশ্বাস, রানা প্রধানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় তামাকমুক্ত উপজেলা গড়ে তোলা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করা এবং সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় চলাকালীন সময়ে প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, উপজেলার বিভিন্ন অনিয়ম, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তথ্য-প্রমাণসহ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করা প্রয়োজন। সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বালিয়াকান্দির সার্বিক উন্নয়ন ও জনসেবার মান আরও এগিয়ে নেওয়া সম্ভব।

আরও পড়ুনঃ  কঠিন চীবরদান উপলক্ষে পানছড়ির বৌদ্ধ বিহারে ৩ বিজিবির সহযোগিতা
Tag :
জনপ্রিয় নিউজ

চাকরির বাজারের চাহিদা বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর

বালিয়াকান্দিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

সময়: ০৯:৩৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

জেলা প্রতিনিধি, রাজবাড়ী,
মোঃ জাহিদুর রহিম মোল্লা


রাজবাড়ীর বালিয়াকান্দিতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলামের সঙ্গে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম।

সভায় উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মুক্ত আলোচনায় অংশ নেন। এ সময় সাংবাদিকরা উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বস্তুনিষ্ঠ ও তথ্য-প্রমাণনির্ভর সংবাদ পরিবেশনের বিষয়ে গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সনজিত কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আজমল হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুর রহিম মোল্লা, সদস্য জাকির পাটোয়ারী।

এ ছাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, তনু সিকদার সবুজ, অনিক শিকদার ও গোলাম মর্তুজা রেজু উপস্থিত ছিলেন।

বালিয়াকান্দি প্রেসক্লাবের সহসভাপতি মোঃ আমিরুল হকও সভায় উপস্থিত ছিলেন। এছাড়াও সাংবাদিক সমীরকান্তি বিশ্বাস, রানা প্রধানসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় তামাকমুক্ত উপজেলা গড়ে তোলা, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিরুৎসাহিত করা এবং সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যালয় চলাকালীন সময়ে প্রাইভেট ও কোচিং বাণিজ্য বন্ধ রাখার বিষয়ে আলোচনা হয়।

এ সময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, উপজেলার বিভিন্ন অনিয়ম, সমস্যা ও সম্ভাবনার বিষয়ে তথ্য-প্রমাণসহ সঠিক সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করা প্রয়োজন। সাংবাদিক ও প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে বালিয়াকান্দির সার্বিক উন্নয়ন ও জনসেবার মান আরও এগিয়ে নেওয়া সম্ভব।

আরও পড়ুনঃ  কওমী ইয়ুথ ক্লাবের সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য মনোনীত হলেন মাওলানা সালমান আহমদ সুজন